
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ -হিজলা) আসনে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে। বৃহস্পতিবার ৫ জানুয়ারি আইইবি ঢাকা সেন্টারের সম্পাদক ও এ্যাব সদস্য্য প্রকৌশলী কে,এম আসাদুজ্জামান চুন্নুর নেতৃত্বে একটি টিম সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেহেন্দিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন,বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসহ মেহেন্দিগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী পাতারহাট বন্দরের ব্যবসায়ী ও পথচারীদের কাছে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ্যাব কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল,প্রকৌশলী এনামুল কবির সোহাগ, প্রকৌশলী আবদুস সামাদ রনি, প্রকৌশলী রবিউল আলম উজ্জ্বল, প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, প্রকৌশলী ইকবাল আবদুল্লাহ, প্রকৌশলী তৌহিদুর রহমান জুয়েল,প্রকৌশলী আবু সাইয়েদ বাদশা, প্রকৌশলী মনিরুজ্জামান সোহাগসহ নেতৃবৃন্দ। পরে তারা বরিশাল-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী রাজিব আহসানের সাথে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
Leave a Reply