1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জ উত্তর উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মামুন হাসানের নির্বাচনী সভা অনুষ্ঠিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মিজান মাঝির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শত শত রোগী। নিজেদের আত্ম-বিশ্বাসই জীবনকে সাফল্য এনে দিতে পারে রিয়াজুর রহমান (ইউএনও) একটি ভোটও কারচুপি হলে মেনে নেব না: নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান
সংবাদ শিরনাম :

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল।

  • আপডেট সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

ফয়সাল হাওলাদার // নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া উত্তর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) উলানিয়া উত্তর ইউনিয়ন বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাবেক বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসহাদুল হক চৌধুরী মিল্টনের নেতৃত্বাধীন স্থানীয় বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, যুবনেতা মিরাজ খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা আওয়ামী লীগের যেকোনো ধরনের ষড়যন্ত্র, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তারা বলেন, দেশের সাধারণ মানুষকে জিম্মি করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews