1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মিজান মাঝির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শত শত রোগী। নিজেদের আত্ম-বিশ্বাসই জীবনকে সাফল্য এনে দিতে পারে রিয়াজুর রহমান (ইউএনও) একটি ভোটও কারচুপি হলে মেনে নেব না: নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান ৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত। 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

ফয়সাল হাওলাদার// মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ-পূর্ব সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার সকাল ১০টায় জাদুয়া গ্রামের চানগাজী রাঢ়ী বাড়ির ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির সদস্য মোসলেম সিকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ আহমেদ।
‎
‎সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা মাকসুদুর রহমান তালুকদার ও ছাত্রদল নেতা মিল্লাত জমাদ্দার।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন দিপেন বলেন, নির্বাচনের সময় আমরা বলেছিলাম প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমাদের দলের প্রধানমন্ত্রী সেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। ক্ষমতা গ্রহণের পরপরই তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেছেন।
‎
‎তিনি জানান, আগামী পরশু থেকে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। যেই বাড়িতে একাধিক পরিবার আছে, তাদের আলাদা আলাদা করে তথ্য দিতে হবে। সবাইকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
‎
‎সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ আহমেদ বলেন, ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল। প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের ২৩ দিনের মাথায় এর উদ্বোধন করেছেন। শনিবার থেকে এই ইউনিয়নেও তথ্য সংগ্রহ শুরু হবে। এই কার্ড দিয়ে শুধু মাসিক টাকা নয়, পরবর্তীতে জাতীয় পরিচয়পত্রের মতো যেকোনো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাও পাওয়া যাবে।
‎
‎সভায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চৌধুরী মিটন, সহ-সভাপতি সিরাজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌকিদার, স্বেচ্ছাসেবক দল নেতা হাবিব হাওলাদার, মহিলা দলের সভাপতি রওশন আরা মুন্নী, সাধারণ সম্পাদক আছমা বেগমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎সভায় নারীদের সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানানো হয় এবং তথ্য সংগ্রহকারীদের সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
‎
‎

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews