1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
৯ মাস আটকে রেখে ঢাকাই ছবির নায়কের ওপর চালানো হয় যৌন নির্যাতন! - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ।
সংবাদ শিরনাম :

৯ মাস আটকে রেখে ঢাকাই ছবির নায়কের ওপর চালানো হয় যৌন নির্যাতন!

  • আপডেট সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৩৬৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেক্সঃ
৯ মাস ধরে চলচ্চিত্রের একজন অভিনয়শিল্পী উধাও, একেবারে গায়েব। ফোন বন্ধ। সমিতির চাঁদাও দেন না। যোগাযোগ করে কোনো খবরই পাচ্ছিলেন না। তার বিষয়টা প্রায় ভুলেই গিয়েছিলেন। কিন্তু পিরোজপুরে থাকার সময় জায়েদ খানের মোবাইলে হঠাৎ করে একটি ফোন আসে, ও প্রান্ত থেকে বলে, ‘ভাই আমি অভি, ভাই আমাকে আটকে রেখেছে ৯ মাস, উদ্ধার করেন।’

সিনেমার মতোই গল্প শোনালেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে বললেন, ‘আসলে অভি এত দিন কোথায় ছিল, আমরা খুঁজেছি তাকে, পাইনি। ওর সমিতির চাঁদাও বাকি ছিল। আমি মা-বাবার কবর জিয়ারত করছিলাম। হঠাৎ করে একটি ফোন আসে। আমি সেই ফোন পেয়ে অবাক হয়ে যাই। অভি ফোন দিয়েছিল। কোথায় থেকে ফোন দিয়েছিল জানি না। শুধু বলেছিল, তাঁকে আটকে রেখে ৯ মাস ধরে যৌন নির্যাতন করে এক নারী। আরো অনেককেই নাকি আটকে রেখে ছিল।’

বুধবার সকালে জায়েদ খান কালের কণ্ঠকে একটি আবেদনপত্রের প্রতিলিপি পাঠিয়ে বলেন, ‘পরে আমি জানতে পারি, গাজীপুর ভাওয়াল মাদকাসক্ত কেন্দ্রে অভিকে আটকে রাখা হয়েছে। র‍্যাবকে বিষয়টি লিখিতভাবে জানাই। র‍্যাব অভিযান চালিয়ে গতকাল অভিসহ ২০ জনকে গাজীপুরের ওই মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র থেকে উদ্ধার করে। আমি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞ।’

অভিকে আটকে রেখে যৌন নির্যাতন চালানো হতো- ফেসবুকেও এমনটা উল্লেখ করেছেন জায়েদ খান। তিনি পোস্টে বলেন, ‘চিত্রনায়ক অনিক রহমান অভি মাদকাসক্ত না হওয়া সত্ত্বেও দীর্ঘ ৯ মাস শিকল দিয়ে বেঁধে রেখে শারীরিক যৌন নির্যাতন চালাতেন ওই প্রতিষ্ঠানের মালিক এক নারী। বিষয়টি গোপন সূত্রের ভিত্তিতে চলচ্চিত্র শিল্পী সমিতির অভিযোগের পরিপ্রেক্ষিতে র‍্যাব অভিযান চালিয়ে সেখানে চিত্রনায়ক অভিসহ আরো ২০ জনকে উদ্ধার করেছে। সেখানে জানানো হয়েছে, সেই প্রতিষ্ঠানের মালিক পক্ষ অভিযান পরিচালনার সময় মাদকাসক্ত অবস্থায় ছিলেন!’

তবে র‍্যাব বলছে, অভি মাদকাসক্ত হয়ে পড়লে তাঁকে ওই মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সুনির্দিষ্ট অভিযোগে নগরীর ভাওয়াল মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালান তারা। ইয়াবা উদ্ধারের পর পুনর্বাসন কেন্দ্রের মালিক ফিরোজা নাজনীনসহ পাঁচজনকে আটক করা হয়। পরে কেন্দ্রটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলগালা করে দেয়।

তিনি বলেন, ‘যেভাবে নিরাময় কেন্দ্র পরিচালনা, চিকিৎসা ও রোগীদের সেবা দেওয়ার কথা, তার কিছুই এখানে মানা হয়নি। ভর্তি রোগীরা অভিযোগ করেন, কেন্দ্রের মালিকের নেতৃত্বে তাদের মানসিক, শারীরিক ও যৌন নির্যাতন করা হতো।’

র‍্যাব কর্মকর্তা মঈন অভিনেতা অভিকে উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ২০ জনকে উদ্ধার করেছি। চলচ্চিত্র শিল্পী সমিতির অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে উদ্ধার করা হয়েছে। তাঁকেও মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে। তাঁকে এখানে বিভিন্নভাবে নির্যাতন করা হতো, সে এখান থেকে বের হতে চাইত, তাঁকে বের হতে দিত না। কিসের জন্য আটকে রাখা হয়েছিল, আমরা সেই বিষয়টিও দেখছি।’

চিত্রনায়ক অনিক রহমান অভি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী পপির সঙ্গে অভিনয় করেছেন সাহসী যোদ্ধা চলচ্চিত্রে। এ ছাড়া চটপটি ভালোবাসা, দুষ্টু ছেলে, ভালোবাসা ডটকমসহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews