হিজলা মেঘনা নদীতে গভীর রাতে বাগধা ট্রলার জলদস্যুদের হাতে ছিনতাই।
আপডেট সময় :
মঙ্গলবার, ১ জুন, ২০২১
৪৩৭
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক //
বরিশাল জেলার হিজলা উপজেলা সংলগ্ন চরকিল্লা নামক স্থান বরাবর নিকটবর্তী মেঘনা নদীতে গভীর রাতে বাগদা রেণুপোনা পাচারকালে বিপুল পরিমাণ রেনু সহ তিনটি ট্রলার ছিনতাই জলদস্যুদের হাতে।
এই সময় উত্তর ট্রলারে থাকা মাঝি-মাল্লাদের কে ভয়-ভীতি ও মেরে আহত করে নদীতে ফেলে দিয়ে ট্রলার নিয়ে ভাটির দিকে পালিয়ে যায় জলদস্যুরা।
পড়ে আহত অবস্থায় মাঝি-মাল্লারা সাত্রীর কুলে উঠতে পারলেও পানিতে ভেসে যায় তাদের সাথে থাকা মোবাইল নগদ টাকা পয়সা।
এসময় কয়েকজন গুরুতর আহত হয়ে পরেন।
ঘটনাটি নদীর তীরবর্তি হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন ট্রলারে থাকা মাঝীমাল্লারা।
সরেজমিনে গিয়ে উক্ত ট্রলারে থাকা ভুক্তভোগী আজিজুল ইসলাম,শামসুল,কবির এবং রুহুল আমিন নামে কয়েকজন মাঝি-মাল্লারা আমাদেরকে জানিয়েছেন।
আমরা কর্মচারী আমাদের এই মাছের মালিক ফারুক বেপারি, নোয়াখালী থেকে আমরা খুলনার উদ্দেশ্য যাচ্ছিলাম এই পর্যন্ত আসার পারে হঠাৎ করে আমাদের ট্রলারটি ডাকাতের কবলে পরে তারা আমাদের দুটি ট্রলার দিয়ে আক্রমণ করে লাঠি দিয়ে মারধর শুরু করে এবং রামদা উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।
তখন আমরা আত্মরক্ষার্থে নদীতে লাফিয়ে পড়ি।
কাউকে চিনতে পরছেন কিনা এমন প্রশ্নে তারা বলেন অন্ধকারের ভীতরে কাউকে চিনতে পারিনি তবে সকলের বয়স ২০থেকে৩ ৩০এর ভীতর হবে।
পরে একই রাতে পরপর আরও দুটি ট্রলার একই জায়গায় একই কায়দায় ডাকাতদের কবলে পড়ে।
কিন্তু সেগুলো ভোলা থেকে খুলনার উদ্দেশ্য যাচ্ছিল বলে মতিরহাটের ফারুক ও কাদির নামে দুজন বাগদা রেনু ব্যাবসায়ী আমাদেরকে মুঠোফোন জানিয়েছেন।
তারা বলেন পরদিন সকালে তাদের ট্রলার ফিরিয়ে দিলেও তাতে কোন রেনু ছিলনা।
আমাদের তিনটি ট্রলারে প্রায় ২৪লক্ষ রেনু পোনা ছিল যার বর্তমান বাজার মুল্য ৫০লক্ষ টাকা।
এই ঘটনা আপনারা প্রশাশনকে জানান নি কেন এমন প্রশ্নে বলেন আমাদের এই রেনু পোনা ধরা এবং বিক্রি করা বেআইনি এজন্য আমরা প্রশাশনকে অবহিত করিনি আরেক জামেলায় পরার শঙকায়।
এব্যাপার হিজলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আঃহালিমের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন এধরনের একটি ঘটনা আমি সোস্যাল মিডিয়ায় দেখেছি তবে কেউ আমাদের কাছে কোন অভিযোগ করেননি।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply