বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক শাজাহান তালুকদারের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন সকাল ১১ টায় প্রার্থীর নিজ বাড়িতে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কাজী তৌহিদুল আলম মাসুদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার নেয়ামতুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রব খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজমা বেগম, যুগ্ন-আহবায়ক অফেনুর, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার, যুবলীগ নেতা তানজিল শিকদার, ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করে গুয়াবাড়িয়া ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি মোস্তফা কামাল সাদ্দাম।
নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক শাহজাহান তালুকদার তার বক্তব্যে বলেন দীর্ঘ পাঁচ বছর তিনি চেয়ারম্যানের আসনে বসে তার নীতি কে বিসর্জন দিয়ে কোন ধরনের অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দেননি। এমনকি কখনো সালিশ দরবার করে কোন ধরনের অর্থ উপার্জন করেছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন তাহলে তিনি এখন থেকেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।
সভায় প্রধান অতিথি কাজী তৌহিদুল আলম মাসুদ তার বক্তব্যে বলেন আওয়ামী লীগ ভোট ঢাকা দিতে বিশ্বাসী নয় নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক শাহজাহান তালুকদার লোভ-লালসার ঊর্ধ্বে শান্তশিষ্ট থাকা একজন শিক্ষক। তার কোনো কর্মী সমর্থকদেরকে যদি হুমকি-ধামকি দেয়া হয় তা কখনোই বরদাস্ত করা হবে না।
সভা শেষে একটি মিছিল বের হয় কাউরিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply