হিজলায় মেঘনা নদীতে জাটকা নিধন চলছে অবাধে। প্রতিনিয়ত রাত দশটার পরে এভাবেই কয়েকটি ট্রলার বোঝাই করে শত শত মণ জাটকা পাচার হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। অবৈধ জাটকা বোঝাই ট্রলার গুলো উপজেলার আলীগঞ্জ ধুলখোলা হয়ে হিজলার বিভিন্ন শাখা নদী দিয়ে হচ্ছে পাচার।মাঝে মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালালেও মূল হোতারা রয়েছে অধরা। এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক আলিগঞ্জ বাজার সংলগ্ন মেঘনাপাড়ের একটি মাছঘাটের এক প্রত্যক্ষদর্শী ও মৎস্য ব্যবসার সাথে জড়িত ঐ ব্যক্তি বলেন। এ সকল অসাধু ব্যবসায়ীরা প্রশাসনের ছত্রছায়ায় এবং অভিযানিক টিমের মাঝীদের যোগসাজশে চালিয়ে যাচ্ছে তাদের অপকর্ম। জাটকা বোঝাই ট্রলার গুলো কখন কোথায় অবস্থান করছে কখন যাত্রা করবে এবং অভিযানিক টিম কোথায় আছে তার লোকেশন এবং আপডেট ও অবস্থান জানিয়ে দেন মুঠোফোনে প্রশাসনের অভিযানের ট্রলারের দায়িত্বরত মাঝি-মাল্লারা। ফলে প্রশাসন এসেও নিরুপায় হয়ে চলে যায়। অতএব এহেন অপকর্মের জন্য অধিকাংশ দায়ী প্রশাসনিক টিমগুলোর মাঝি-মাল্লারা। তবে মাঝেমধ্যে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হলেও অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। তবে হিজলার নবাগত মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ মুঠোফোনে বলেন আমাদের অভিযান চলমান রয়েছে, সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে জাটকা নিধন সহ বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে। তবে ঝাটকা বোঝাই ট্রলার এর ব্যাপারে অভিযোগে বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটে থাকলে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, সঠিক তথ্যের উপর ভিত্তি করে আমাদের অভিযান পরিচালনা করা হবে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply