যুব দিবসে মেহেন্দিগঞ্জে সর্বোচ্চ রক্তদাতার সম্মাননা পেলেন যারা।
আপডেট সময় :
সোমবার, ১ নভেম্বর, ২০২১
৫৮৭
০ বার সংবাদটি পড়া হয়েছে
মোঃ আবুল হাসেম //
দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেন্দিগঞ্জে জাতীয় যুব দিবস -২০২১ পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও সনদপত্র বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ’র সভাপতিত্বে জাতীয় যুব দিবস -২০২১ পালন করা হয়।
যুব সমাজের মধ্যে রক্তদাতাদের আরো রক্তদানে উৎসাহিত করতে এবার প্রথম মেহেন্দিগঞ্জে সর্বোচ্চ রক্তদাতাদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় মেহেন্দিগঞ্জের সর্বোচ্চ রক্তদাতা হিসেবে সনদপত্র ও ক্রেস্ট গ্রহন করেন বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন’র প্রধান এডমিন রাজিব তাজ ও তার মা, অমিত সুর আপন, শাখাওয়াত হোসেন, সাজ্জাদ হোসেন সোয়েব, আহসান শরিফ আনাছ, শামীম গাজী, মোঃ সাকিব রহমান, ফারজানা আক্তার শশী, মোঃ আজাহার উদ্দিন।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, প্রানী সম্পদ অধিদপ্তর কর্মকর্তা প্রকাশ মজুমদার, ০৬ নং খরকি ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাইদুর রহমান মনির, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা কর্মচারী ও সুবিধাভোগী এবং সফল উদ্যােগক্তারা।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply