মেহেন্দিগঞ্জে জাকির তালুকদার এর দোকানপাট লুটপাট ও ভাঙচুর মামলা হুমকি।
আপডেট সময় :
মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
২৯৭
০ বার সংবাদটি পড়া হয়েছে
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জের মাষ্টারহাট বাজারে জোরপূর্বক জাকির তালুকদার গংদ্বয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আলতাফ তালুকদার ও তার ছেলে উজ্জ্বল তালুকদার, গণি ঢালি, লুৎফর রহমান তালুকদার ও ইমরান সরদার’র বিরুদ্ধে। এসময় দখলদাররা একাধিক দোকানে ভাংচুরসহ মালামাল লুট করে নিয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী জাকির তালুকদার। ভুক্তভোগী মোঃ জাকির হোসেন তালুকদার বলেন, তাদের সাথে দীর্ঘদিন যাবৎ চাচা আলতাফ তালুকদার এর সাথে কিছু সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে । এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত ৩১/১০/২১ইং তারিখে আমি আদালতে মামলা করি করার পরে, আজ সেই মামলার তদন্ত আসে ডিবি আসার পরে তারা যাওয়ার পরে আমার দোকান পাট ভাংচুর করেন এবং তারা মামলায় হারবে বলে তাদেরও নিজেদের ঘরের মালামাল ভাংচুর করে আমার নামে মামলা করার হুমকি দিয়েছে।
এই ঘটনা আজ ২৮/০৩/২২ তারিখ আনুমানিক সন্ধ্যা ৮টার সময় এ-ই ঘটনা ঘটে, আলতাফ তালুকদারা পরে তার বাড়িঘর ভাঙচুর করে,জাকির তালুকদার বলেন এমনকি ওই জমিতে প্রতিপক্ষের উপর আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে।
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চাচাতো ভাই উজ্জ্বল তালুকদার এর নেতৃত্বে লুৎফর রহমান তালুকদার ও ইমরান সরদার রাতের আঁধারে পেশীশক্তি দিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে হঠাৎ করে হামলা চালিয়ে জমি ও দোকানঘর দখলের চেষ্টা করে।
আজ আনুমানিক রাত ৮ টার সময় হামলার ঘটনাটি ঘটে জমি ও দোকানের মালিক জাকির তালুকদার বলেন, আমি এশারের নামাজ পড়ে বাসায় আসি, আসার পরে আমি ডাক চিৎকারের শব্দ পাই তার পরে আমি বাজারে যাই হটাৎ গণি ঢালি ও লুৎফর রহমান তালুকদার’র নেতৃত্বে কোন কিছু বুঝে ওঠার আগেই হামলা চালায় এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতর্কিত হামলা চালানোর অভিযোগ, ইমরান সরদার, লুৎফর রহমান তালুকদার, গণি ঢালি, জামাল ঢালি ও রাজিবসহ ১৫-২০ জনে আমার দোকান ভাঙচুর করে বলে জানান।
পরবর্তীতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনেন এ ব্যাপারে গণি ঢালি ও লুৎফর রহমান তালুকদার’র সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায় নি।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply