1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জের দড়িচর ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা মোশারেফ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জের দড়িচর ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা মোশারেফ

  • আপডেট সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ওই ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি যুবনেতা বর্তমান সফল মেম্বার মোশারেফ হোসেন দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এলাকাবাসীর দাবি পূরণে নৌকার মাঝি হতে চান তিনি।
আসছে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হিসেবে যুবলীগ নেতাকে চায় ওই ইউনিয়নের বাসিন্দারা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এলাকাবাসীর মাঝে ঐক্য আরও সুদৃঢ় হচ্ছে বলে জানা গেছে। মোশারেফকেই চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য চলছে ভোটারদের মাঝে চায়ের আড্ডায় ব্যাপক আলোচনা । ওই ইউনিয়নের সব শ্রেণীপেশার মানুষ একতাবদ্ধ হয়ে চালিয়ে যাচ্ছে নানা আলোচনা । এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ ওসহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মোশারেফ হোসেন’র পক্ষে মাঠে কাজ করছে।
মোশারেফ হোসেন বলেন, এবার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি সম্ভাব্য প্রার্থী এমন সংবাদে এলাকাবাসীর মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।
তিনি বলেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে একাট্টা হচ্ছে এলাকাবাসী আগামী নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে কাজ করছে এই ইউনিয়নের সব শ্রেণির মানুষ। জানা গেছে,করোনা মহামারীতে কর্মহীন খেটে খাওয়া অসহায় পরিবারের খোজ খবর নেওয়াসহ সাধ্যমত সহযোগিতা করেছেন। বরাবর নৌকার পক্ষে থাকায় অনেক মামলা-হামলাসহ হয়রানির স্বীকার হয়েছিলেন তিনি। তিনি বলেন, আমি জনগনের সেবক হতে চাই, আমাকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিতে এবং নির্বাচিত করতে এলাকার তরুণ প্রজন্ম, যুবকসমাজ মাঠে কাজ করছে। ওই ইউনিয়নের সাধারণ জনগনের দাবি একটাই পরিবর্তন। তিনি আরও বলেন, আমি এই ইউনিয়নকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। তাঁর জনসমর্থন অন্যসব প্রার্থীর তুলনায় বেশি দাবি করে তিনি বলেন, দল মনোনয়ন দিয়ে আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রত্যাশা পূরণের সুযোগ করে দেবে আশা করি। তিনি জানান, আমি মানুষের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা অভূতপূর্ব। দলের নেতাকর্মীরা তাকে উৎসাহ দিচ্ছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ পেলে বিপুল ভোটে ভোটাররা তাকে বিজয়ী করবেন বলে বিশ্বাস করেন। নির্বাচিত হলে তিনি এই ইউনিয়নকে আধুনিক ও ডিজিটাল ইউনিয়নে পরিণত করার অঙ্গীকার করেন। তিনি আরও বলেন,আমি চেয়ারম্যান নির্বাচিত হলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতবিক্ষত ইউনিয়নকে উন্নয়নের রোল-মডেল হিসেবে পরিচিত করব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews