1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মার্কেন্টাইল ইন্স্যুরেন্সে এএমডি পদে যোগদান করলেন কবি মোহাম্মদ এমরান - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ।
সংবাদ শিরনাম :

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সে এএমডি পদে যোগদান করলেন কবি মোহাম্মদ এমরান

  • আপডেট সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৭৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশালের কৃতি সন্তান, বিশিষ্ট কবি ও লেখক, সংগঠক, মিডিয়া ব্যক্তিত্ব জাতীয় পুরস্কারপ্রাপ্ত বীমাবিদ আলহাজ্ব মোহাম্মদ এমরান সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এ যোগদান করেছেন। ২১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তার যোগদান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সি.সি) মোহাম্মদ সাইদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুর রশিদ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা রিজিওন ইনচার্জ মজিবুল মাওলা লিটন এবং বিভিন্ন ডিভিশনাল ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ইথার মিডিয়া করপোরেশন, বরিশাল বাণী, মুক্তবুলি, বরিশাল সাংবাদিক ফোরাম ও বরিশাল মেডিকেল জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সদ্য যোগদানকারী এএমডি মোহাম্মদ এমরানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
কবি মোহাম্মদ এমরান এর আগে প্রায় ২১ বছর যাবৎ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত ছিলেন। তিনি সেখানে পেশাগত সফলতার স্বীকৃতি স্বরুপ তিন বার “Foreign Award” সম্মাণনা অর্জন , ২০১৪ সালে চট্টগ্রামে দায়ীত্ব পালনকালীন সময়ে তিনি সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে কোম্পানীর সর্বোচ্চ সম্মাননা হজ্ব এ্যাওয়ার্ড প্রাপ্ত হয়ে ২০১৬ সালে হজ্ব করে এসেছেন। তাছাড়া মোহাম্মদ এমরান ২০১১ সালে শতভাগ ব্যবসা অর্জন করে চেয়ারম্যান এ্যাওয়ার্ড, ২০১৩ সালে সারাদেশে ২য় হয়ে “Foreign Award”, ২০১৪ সালে চেয়ারম্যান এওয়ার্ড (গোল্ড) এবং ২০১৫ সালেও সারাদেশে ২য় হয়ে “Foreign Award” সম্মাণনা গ্রহণ করেন। এছাড়াও মোহাম্মদ এমরান ফারইস্টে কর্মকালে ০৫ বার গোল্ড মেডেল সহ অসংখ্য জাতীয় পুরস্কার অর্জন করেছেন। নানা মুখি প্রতিভার অধিকারী তরুন কবি মোহাম্মদ এমরান ১জানুয়ারি ১৯৮০ সালে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম জাহাঙ্গীর আলম ডিহিদার পেশায় একজন প্রধান শিক্ষক ছিলেন। মা রেহান-আরা-বেগম একজন ধর্মভীরু সু-গৃহিনী। কবি মোহাম্মদ এমরান বরিশাল সরকারী ব্রজমোহন কলেজ থেকে রসায়ন শাস্ত্রে অধ্যায়ন শেষ করে বীমা পেশায় আত্মনিয়োগ করেন। বর্তমানে বরিশাল সিটির তিন নং ওয়ার্ডের পুরানপাড়ায় “রেহান-আরা মঞ্জিলে” কবির স্থায়ী নিবাস। কবি’র ছয় ভাইবোন, তিনি দু’ভাইয়ের মধ্যে ছোট। ভাই বোনেরা সবাই উচ্চতর ডিগ্রিধারী। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ “জীবন এক জলকণা” অমর একুশে বইমেলা ২০২০ প্রকাশিত হয়। একই বছরে কবির আরও দুটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়- “মৃত্যুর মিছিল” ও “শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি”। ২০২১ অমর একুশে বই মেলায় প্রকাশিত কবির ২য় একক কাব্যগ্রন্থ “কেঁদে ফিরে স্বাধীনতা” পাঠক হৃদয়ে ব্যাপক সারা ফেলে। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন কবি মোহাম্মদ এমরান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews