1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মাধবপাশায় বিএনএসডি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১ চরমোনাই হাট ক্যাম্পেইনে অনুষ্ঠিত “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়। মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার। চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাও মোবাইল ফোন লুট। ঈদুল আজহার আগে মেহেন্দিগঞ্জে নসিমন-করিমন চলাচলে নিষেধাজ্ঞা, দুর্ঘটনা রোধে কঠোর প্রশাসন। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত। উলানিয়া মুজাফফর খান কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ! মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬
সংবাদ শিরনাম :

মাধবপাশায় বিএনএসডি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩৭৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ

বিমানবন্দর থানাধীন মাধবপাশা ইউনিয়নে বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( বিএনএসডি ফাউন্ডেশন ) এর উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। মেঘিয়া গ্রামের হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসডি ফাউন্ডেশনের সেক্রেটারী ও পরিচালক প্রশাসন জাহাঙ্গীর আলম, উপপরিচালক (স্বাস্থ্য) জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সেকান্দার আলী মোল্লা, বরিশাল নাগরিক সংসদের দপ্তর সম্পাদক সাদেকুর রহমান।

ফ্রি মেডিকেল ক্যাম্পে মেঘিয়া এবং পার্শ্ববর্তী গ্রামের দু’শতাধিক সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে সংস্থাটি। জাতীয় উন্নয়ন সংস্থা উদ্দীপন এবং বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্প আয়োজন করে বিএনএসডি ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, হতদরিদ্র ও প্রান্তীক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে । সরকারের পাশাপাশি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে বিএনএসডি ফাউন্ডেশন সামাজিক ও মানবিক উন্নয়নে কাজ করছে। শহর ও নগরের হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থায়ীভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনএসডি ফাউন্ডেশন। বিএনএসডি ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই।

উল্লেখ্য বিএনএসডি ফাউন্ডেশন বিভিন্ন উন্নয়ন কর্মসূচির পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যসেবা কর্মসূচি পালন করছে। মেঘিয়া গ্রামে নারী উন্নয়ন কর্মসূচি, লাফাদী গ্রামে স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ, নগরীতে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল পরিচালনা এবং দরিদ্র উন্নয়নে সেলাই প্রশিক্ষণকেন্দ্রে পরিচালনা করছে সংস্থাটি।

বার্তা প্রেরক,

তাজকিয়া সুলতানা আঁখি

সহকারী পরিচালক

তথ্য ও জনসংযোগ বিভাগ

বিএনএসডি ফাউন্ডেশন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews