1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
ভোলায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ; প্রার্থীর বিষ পান। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ।
সংবাদ শিরনাম :

ভোলায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ; প্রার্থীর বিষ পান।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩৩০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

ভোলার দৌলতখান উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ায় উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিলন চৌধুরী নামের এক মেম্বার প্রার্থী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন।

সোমবার বিকালে তিনি নিজের ঘরে বিষ পান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে। তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মেম্বার প্রার্থী মিলন চৌধুরীর ভাই আরিফুর রহমান জানান, সোমবার বিকালের দিকে বশির, আমিন, আব্দুস সত্তারসহ কয়েকজন এসে তার ভাইকে নির্বাচন থেকে সরে যেতে বলেন।

তারা ইউনিয়ন আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে মিলন চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দেন। এতে রাগে ক্ষোভে অভিমানে নিজের ঘরে ঢুকে জানালা কপাট বন্ধ করে কীটনাশক পান করেন মিলন চৌধুরী।

মিলন চৌধুরীর ছেলে এমরান হাসান অপি অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রার্থী গিয়াস উদ্দিন কৌশলে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবিসহ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় প্রশাসনের কাছে সেই দাবি করেন।

ভোলা সদর মডেল থানায় ওসি এনায়েত হোসেন জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews