1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
ভোলায় ক্রয়ের জমি উদ্ধার করতে গেলে, হামলার শিকার হন মালিক - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা।
সংবাদ শিরনাম :

ভোলায় ক্রয়ের জমি উদ্ধার করতে গেলে, হামলার শিকার হন মালিক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দাইয়া মৌজায় ক্রয়কৃত জমি জমি উদ্ধার করতে গেলে উল্টো হামলার শিকার হন জমির মালিকরা। ঘটনা সূত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের দাইয়া মৌজায় জে. এল নং – ৬, খতিয়ান নং- ৬৬ তে মোট জমির পরিমাণ ৮ একর ০৭ শতাংশ। কিন্তু গত ০১ ই ফেব্রুয়ারী’২১ তারিখ থেকে ০৩ তারিখ পর্যন্ত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে টানা তিনদিন সার্ভেয়ার মোঃ রুহুল আমীন মাতুব্বর কে রেখে প্রত্যেক মালিকের ভোগদখলীয় জমি মাপামাপি হয়। সরেজমিন তদন্ত ও কাগজপত্র-দলীলাদি পেশ করার উপর রেকর্ডীয় সম্পত্তির ভিত্তিতে অত্র খতিয়ানে মোট ৮০৭ শতাংশ জমিতে মোঃ খলিলুর রহমান (পিতাঃ মৃত আবুল হাশেম বেপারী) পিতার ওয়ারিশ সূত্রে ও নিজের ক্রয়কৃত সম্পত্তির পরিমাণ ১ একর ২৬ শতাংশ। অন্যদিকে খলিলুর রহমান এখন থেকে গত চার বছর আগে মৃত্যু বরণ করায় তার ওয়ারিসগনের মধ্যে পুত্র মোঃ নাসির সরদার গং একতরফাভাবে কোন সীমানা নির্ধারণ ব্যতীতই আইন তোয়াক্কা করে দীর্ঘদিন যাবত অন্যের জমি জোর জবরদস্তির মাধ্যমে দখল করে ভোগ করতেন।

অপরদিকে গত ৩ রা ফেব্রুয়ারী বুধবার আনুমানিক দুপুর ০২ঃ০০ টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সার্ভেয়ার মোঃ রুহুল আমীন মাতুব্বর ঘোষণা করেন যে, মোঃ নাসির সরদার ও অন্যান্য ওয়ারিশগণ জমির মালিক হলেন ১ একর ২৬ শতাংশ কিন্তু তাদের দখলে রয়েছে ১ একর ৫৯ শতাংশ যা রেকর্ডীয় সম্পত্তির চেয়ে ৩৩ শতাংশ বেশী ভোগ দখলে রয়েছে। একথা ঘোষণার পরে উপস্থিত সকলে একটি সিদ্ধান্ত গ্রহণ করেন যে, সকলের উপস্থিতে যাদের জমি তাদেরকে বুঝিয়ে দেয়া হবে বলে তারা সরেজমিনে গিয়ে উক্ত ৩৩ শতাংশ জমি চিহ্নিত করে খুটি / পিলার স্থাপনের নির্দেশ দিলে নাসির সরদার উত্তেজিত হয়ে সার্ভেয়ারের হাত থেকে ফিতা নিয়ে যান ও শালিসদারদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এর প্রতিবাদ করেন উক্ত ৩৩ শতাংশ জমির মালিক নাসিরের চাচা মোঃ নান্নু সরদার ও মাওলানা হারুন অর রশীদ সরদার কিন্তু তিনি তার বাহুবলের দাপটে তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।এই ঘটনা উক্ত এলাকায় জানাজানি হলে নান্নু সরদারের ছেলে মোঃ চান মিয়া ও হারুন অর রশীদ সরদারের ছেলে শাহাদাত হোসেন রুবেল গিয়ে তাকে জিজ্ঞেস করলে সে ক্ষেপে গিয়ে তার হাতে থাকা কাঠের টুকরা দিয়ে পিটানো শুরু করলে তারাও প্রতিবাদ জানালে সেখানে একটা থমথমে পরিস্থিতি হলে অন্যান্য শালিসগণ সবাইকে যার যার মত করে পাঠিয়ে দেয়।

এই ঘটনার সত্যতা জানতে মুঠোফোনে নান্নু সরদার কে কল দিলে তিনি সাংবাদিকদের বলেন, মোঃ নাসির সরদার ও তার বোন ফাহিমা বেগম তাদের প্রভাব খাটিয়ে অনেকদিন ধরে অতিরিক্ত ৩৩ শতাংশ জমি বেশী ভোগ দখল করে আসছে কিন্তু এই খতিয়ানে অন্যান্য জমির মালিকগণ তাদের রেকর্ডীয় সম্পত্তি বুঝে না পাওয়ায় জমির মাপানো করার তারিখ নির্ধারণ হয়। তারা উক্ত তারিখে উপস্থিত হলেও সকলের সম্মিলিত সিদ্ধান্ত মানতে নারাজ হয়ে আমার ছেলের উপর হামলা চালায় এতে করে আমার ছেলের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়।আমি এর সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

একই ঘটনায় হামলার শীকার শাহাদাত হোসেন রুবেল বলেন, আমরা পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী জমিজমা মাপতে গেলে সকল শালিসদার তাদের অতিরিক্ত ৩৩ শতাংশ জমি ছাড়তে বললে সে ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায় এতে আমি আহত হই এবং লজ্জিত হয়ে ঘটস্থল ত্যাগ করি। আমি নাসির সরদার ও তার বোনের বিচার চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews