
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ইউপি নির্বাচনে উজিরপুরের বামরাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অবিচল, সৎ-যোগ্য তরুন সমাজ সেবক ও গরীব মেহনতি মানুষের বন্ধু শাহিন হাওলাদার । জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন বিশিষ্ট সমাজ সেবক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন সর্বস্তরের মানুষের কাছে। জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। তিনি অসহায় গরিব মানুষের সাহায্য সহযোগিতাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজে সব সময় নিজেকে নিয়জিত রেখেছেন। করোনার এই মহা দুর্যোগেও শুরু থেকে তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন সে। এ ভাবে তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। স্থানীয় একাধিক জনগণ জানান, শাহিন হাওলাদার তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন সবার আগে। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আগামী ২৮ নভেম্বর উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ইউপি নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে এবার বিশিষ্ট সমাজসেবক শাহিন হাওলাদারকে মেম্বর হিসেবে দেখতে চান ওয়ার্ডবাসী। এ বিষয়ে ইউপি সদস্য প্রার্থী শাহিন হাওলাদার বলেন , আমাকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দেয় তাহলে প্রথমে ৪নং ওয়ার্ডের অসহায় নারী, বিধবাভাতা, বয়স্কভাতা, পঙ্গুভাতা সহ ওয়ার্ডের রাস্তাঘাট নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো। এলাকা থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং নির্মূল করে ৪নং ওয়ার্ডকে একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করবো, ইনশাআল্লাহ।
Leave a Reply