1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বাকেরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শণীতে নেওয়া গরুর আক্রমনে শিশু আহত, নিরাপত্তার ঘাটতি - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার।
সংবাদ শিরনাম :

বাকেরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শণীতে নেওয়া গরুর আক্রমনে শিশু আহত, নিরাপত্তার ঘাটতি

  • আপডেট সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৮১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শণী প্রস্তুতকালে বলদ গরুর আক্রমনে এক শিশু আহত হয়েছেন। আহত শিশুকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তড়িঘড়ি করে বাসায় পাঠিয়ে দেওয়ারও অভিযোগ উঠছে উপজেলা প্রাণিসম্পদ দফতরের বিরুদ্ধে। শনিবার সকাল ১১ টার সময় বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহত শিশু নুসরাত জাহান তুবা (১২) বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের মুসা হাওলাদারের মেয়ে ও বাকেরগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আহত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শনিবার উপজেলা প্রাণিসম্পদ দফতর বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণি সম্পদ প্রদর্শণীর আয়োজন করেন। এ প্রদর্শণীতে ট্রাক থেকে গরু নামানোর সময় বেপরোয়া একটি বলদ গরু শিশু নুসরাত জাহান তুবাকে আক্রমন করেন। এতে তুবার নাক ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আহত হয়। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, শিশু নুসরাত জাহান তুবা স্কুলের এসাইনমেন্টের খাতা জমা দিয়ে বাড়ি ফেরার পথে প্রাণিসম্পদ প্রদর্শণীতে গরু নামানোর সময় তুবাকে একটি বলদ গরু ধাওয়া দিয়ে আক্রমন করেন। এসময় তুবা মাটিতে পড়ে গেলে বলদ গরুটি তাকে পা দিয়ে চেপে ধরে আবারো আক্রমন করে। পরে প্রাণীসম্পদ দফতরের কর্মকর্তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । আহত শিশু তুবার মা আর্য্য আক্তার ঢলি কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদেরকে বলেন, তার মেয়ে স্কুলের এসাইনমেন্ট খাতা জমি দিয়ে আসার সময় বলদ গরুতে গুঁতো দেয়। এতে সে গুরুতর আহত হলে প্রাণীসম্পদ দফতরের কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কোনো রকম চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছেন। এ পর্যন্ত আর কেউ তার কণ্যা তুবার খোঁজ নিতে আসেননি। মেয়েটা শুধু কান্না করছে। কি অবস্থা কিছুই বুঝে উঠতে পারছিনা। স্কুল বন্ধ না রেখে মেলা পাচ্ছেন এখন আমার বাচ্চার যদি কিছু হয় কে এর দায় নিবেন? অভিযোগ রয়েছে প্রাণী সম্পদ প্রদশণীতে নিরাপত্তার ঘাটতি ছিলো।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শঙ্কর প্রসাদ অধিকারী জানান, বলদের আক্রমনে আহত শিশুকে প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন মাসুদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এছাড়াও ইউএনও আমাকে কল দিয়েছিলেন আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তার নাকে ও মুখে আঘাত লেগেছে।
বাকেরগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তা আলাউদ্দিন মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, আহত শিশুকে সাথে সাথে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে বাসায় পৌঁছিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews