1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ; ফ্রি বাস সার্ভিস - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১
সংবাদ শিরনাম :

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ; ফ্রি বাস সার্ভিস

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৮৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

‘গুচ্ছ’ পদ্ধতিতে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব এবং সময়মতো তাদের কেন্দ্রে পৌঁছে দিতে সিটি মেয়র এই বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।

তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার সময় রিক্সা কিংবা অন্যান্য যানবাহনে কেন্দ্রে পৌঁছতে শিক্ষার্থীদের নানা ভোগান্তিতে পড়তে হয়। এতে শিক্ষার্থীদের আর্থিক এবং সময়ের অপচয় হয়। তারা যাতে যথা সময়ের আগে কোন ধরনের ভোগান্তি ছাড়া বিনা খরচে কেন্দ্রে পৌঁছাতে পারেন সে জন্য সিটি মেয়র বিনামূল্যে ২০টি বাসের ব্যবস্থা করেছেন। নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ১০টি এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে ১০টি বাস শিক্ষার্থী ও অভিভাবকদের পরিবহন করে। পরীক্ষা শেষেও শিক্ষার্থী এবং অভিভাবকদের দুটি বাস টার্মিনালে পৌঁছে দেয় সিটি মেয়র ফ্রি বাস সার্ভিস।

রবিবার (১৭ অক্টোবর) বেলা ১২টায় বরিশাল কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। বরিশাল কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী।

বরিশালসহ দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো স্নাতক প্রথম বর্ষের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও আজ রবিবার সুষ্ঠ ও সুন্দর পরিবেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা ১২টায় পরীক্ষা শুরু হয়ে চলে ১ ঘন্টা। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এবার ‘ক’ ইউনিটে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ২৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী।

‘গুচ্ছ’ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বরিশাল কেন্দ্রে পরীক্ষা দিয়েও দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আশা করেন তারা। এতে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও এই ‘গুচ্ছ’ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের এই দাবির প্রতি সমর্থন দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনও। প্রথমবারের মতো সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ‘গুচ্ছ’ পদ্ধতিতে পরীক্ষা গ্রহন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে মোট আসন সংখ্যা ১ হাজার ৪৪০টি। এদিকে বিশ্ববিদ্যালয়ের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে ২০টি বাস দিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে ১০টি এবং নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে ১০টি বাস শিক্ষার্থী ও অভিভাবকদের পরিবহন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews