1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশাল নগরীর ভাড়া বাসায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, রহস্য ঘনীভূত! - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ।
সংবাদ শিরনাম :

বরিশাল নগরীর ভাড়া বাসায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, রহস্য ঘনীভূত!

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৬৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বরিশাল নগরীর ভাড়া বাসায় বিশ্ববিদ্যালয় ছাত্রী মালিহা ফরিদী সারা (২৪) গলায় ও পিঠে আঘাতের চিহ্ন থাকায় এই মৃত্যুকে রহস্যজনক বলছে পুলিশ। এছাড়াও ওই বাসা ভাড়া নেওয়ার সময় স্বামী ও পিতার মোবাইল নম্বর ভুল দেওয়া হয়েছে। এতে রহস্য আরও ঘনীভূত হয়েছে। মালিহার সঙ্গে মোহাম্মদ ইমন নামের এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার রাত ১১টায় ওই বাসায় মালিহা অসুস্থ হওয়ার পর খবর পেয়ে ইমনের বাবা-মা স্বজন পরিচয়ে তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে যান।

বিশ্ববিদ্যালয়ছাত্রী ওই রাতেই মারা যাওয়ার পর তাদের খোঁজ না পাওয়ায় মৃতের লাশ হাসপাতালেই পড়ে থাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। পরে কোতোয়ালি মডেল থানার পুলিশ রোববার দুপুরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে সোমবার বিকালে জানিয়েছেন ওসি নুরুল ইসলাম।

মালিহা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একেএম ফরিদ আহমেদের মেয়ে। তিনি নগরীর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে বিএ অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার ৩ নম্বর লেনের একটি ফ্ল্যাটে একা বসবাস করতেন।

শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে খোঁজ নিয়ে গেছে, সোমবার বিকালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে রোববার গভীর রাত পর্যন্ত পুলিশের ঊর্ধ্বতন কর্তারা চিকিৎসকদের সঙ্গে নিয়ে লাশ পর্যবেক্ষণ করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মালিহা শনিবার রাত ১১টার দিকে তার ভাড়া বাসায় অসুস্থ হয়ে পড়লে স্বজন পরিচয় দিয়ে প্রেমিক ইমনের বাবা মা হাসপাতালে নিয়ে যান। ওই রাতেই মলিহা মারা গেলে লাশ হাসপাতালে রেখে গিয়েছিলেন। তাদের খুঁজে না পেয়ে পুলিশে খবর দেওয়া হলে কোতোয়ালি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এছাড়াও বাড়িভাড়া নেওয়ার সময় ভাড়াটিয়া তথ্য ফরমে মালিহা স্বামীর নাম উল্লেখ করেছেন মোহাম্মদ তানভীর রাফি। তানভির রাফির মোবাইল নম্বর ১১ সংখ্যার বদলে ১০ সংখ্যা দিয়েছেন তিনি। বাবার মোবাইল নম্বরও ভুল দিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মালিহার সঙ্গে মোহাম্মদ ইমন নামের এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ওই দিন মালিহাকে ইমনের বাবা মা হাসপাতালে নিয়ে গেছেন। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ইমনের বাবা মায়ের আচরণ সন্দেহজনক। অসংলগ্ন কথা বলে কিছু গোপন করার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে। তাছাড়া মালিহার গলায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।

ইমনের বাবা মা পুলিশকে জানান, মালিহা শনিবার রাতে তাদের মোবাইল ফোনে জানান যে তার শরীর খুব খারাপ। এর পর তারা ফ্ল্যাটে গিয়ে মালিহাকে নিয়ে হাসপাতালে যান। সেখানে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। রাতে মালিহার মৃত্যুর খবর তার বাবাকে না জানালেও পরের দিন রোববার সকালে ফোন দিয়ে জানান ‘মালিহা আত্মহত্যা করেছে’।

বরিশাল কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম বলেন, মালিহাকে শনিবার রাত দেড়টার দিকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তিনি হত্যা না আত্মহত্যার শিকার তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিতভাবে বলা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews