1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশালে মেহেন্দিগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ! - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

বরিশালে মেহেন্দিগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ!

  • আপডেট সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪৯৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার (৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি নির্যাতনের শিকার স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী স্কুলছাত্রীর স্বজনেরা জানান, শুক্রবার (৬ আগস্ট) বিকেলে তার মা তাকে পার্শ্ববর্তী দোকানে পান ও জর্দা কিনে আনতে পাঠান। দোকান থেকে ফেরার পথে অভিযুক্ত কিশোর ও তার সহযোগী তাকে তুলে পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়। সেখানে ওই কিশোর তাকে ধর্ষণ করে। বিষয়টি গোপন রাখতে স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখায় তারা। তবে বাড়ি ফিরে সে তার মাকে সব কিছু বলে দেয়।

স্বজনদের অভিযোগ, ধর্ষণের ঘটনায় স্কুলছাত্রীর মা মামলা করতে থানায় যেতে চাইলে অভিযুক্ত কিশোরের পরিবারের পক্ষ থেকে বাধা দেয়া হয়। পাশাপাশি স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের পক্ষ নিয়ে গ্রাম্য সালিশে বিচারের কথা বলে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

শনিবার (৭ আগস্ট) বিকেলে কাজিরহাট থানা পুলিশ বিষয়টি জানতে পেরে স্কুলছাত্রী ও তার মাকে থানায় নিয়ে আসেন। এরপর স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, শনিবার রাতে চরমাধবরায় গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়। তার সহযোগীকেও গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে রাহাত তালুকদারকে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি নির্যাতনের শিকার স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews