1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশালে তরমুজ ক্রয় করছেন পিস হিসেবে, বিক্রি করা হচ্ছে কেজিতে - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোটের কমিটি বিলুপ্ত ঘোষনা। মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে।
সংবাদ শিরনাম :

বরিশালে তরমুজ ক্রয় করছেন পিস হিসেবে, বিক্রি করা হচ্ছে কেজিতে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩০৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

বরিশাল নগরীর নথুল্লাবাদ, রূপাতলী, বাংলাবাজার, পোর্টরোড, নতুন বাজার, কাশিপুরসহ অধিকাংশ বাজার ঘুরে দেখা গেছে গত বছরের মতো এবছরও কেজি দরে তরমুজ বিক্রি চলছে দেদারছে। শুধু বিভিন্ন বাজারেই নয়; পাড়া ও মহল্লায় ভ্যানগাড়িতে ফেরি করেও কেজি দরে বিক্রি হচ্ছে মৌসুমী রসালো ফল তরমুজ।

নগরীর পোর্ট রোডের একটি দোকানে তরমুজ ক্রয় করতে আসা ক্রেতা তানভির আহম্মেদ অভি বলেন, দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি তরমুজ উৎপাদিত হয়। অথচ সেই অঞ্চলে যদি এতো দাম হয়, তাহলে দেশের অন্যস্থানে তরমুজ সোনার হরিণে রূপ নিবে। এজন্য জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের এখন থেকেই মাঠপর্যায়ে অভিযানে নামার জন্য তিনি (অভি) অনুরোধ করেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে নগরীর পোর্ট রোডের পাইকারী আড়তে তরমুজ বিক্রি করতে আসা একাধিক কৃষকরা বলেন, চলতি মৌসুমে চাহিদার তুলনায় অনেক বেশি তরমুজ উৎপাদিত হলেও খুচরা বিক্রেতারা সিন্ডিকেট করে বাজারে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। এরপর অস্থির করে তোলা হচ্ছে মৌসুমি এই ফলের বাজার। ফলে কম আয়ের ক্রেতারা তরমুজ ভোগ করতে পারেন না। কৃষকরা আরও বলেন, ছয় থেকে সাত কেজি ওজনের একটি তরমুজ পাইকারী দামে সর্বোচ্চ ১২০ টাকায় বিক্রি করা হচ্ছে। অথচ খুচরা বিক্রেতারা সেটি যখন ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করছেন তখন তরমুজটির দাম হয় পাঁচশ’ টাকার কাছাকাছি।

নগরীর চৌমাথা বাজারে তরমুজ ক্রয় করতে আসা ক্রেতা মোঃ আফসার উদ্দিন মৃধা বলেন, কেজি দরে তরমুজ বিক্রি করা ক্রেতা ঠকানোর একটি কৌশল। ক্রেতাদের সাথে প্রতারণা করে সহজে বেশি টাকা আয় করতেই বিক্রেতারা এমন ফাঁদ পেতেছেন। ক্রেতাদের এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলেও চৌমাথা বাজারের তরমুজ বিক্রেতা শাহাদাত হোসেন বলেন, অনেকে কেজি দরে বিক্রি করলেও আমি পিস হিসেবে তরমুজ বিক্রি করছি। তার (শাহাদাত) কথাকে ক্রেতা আফসার উদ্দিন মৃধা চ্যালেঞ্জ করতেই শাহাদাত স্বীকার করে বলেন, ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে আমিও তরমুজ বিক্রি করছি।

ওই তরমুজ বিক্রেতা আরও বলেন, কেজিতে তরমুজ বিক্রি করলে ক্রেতাদের সাথে কথা কম বলে বেশি লাভ করা যায়। একটি তরমুজ ১৩০ টাকায় ক্রয় করা হলেও কেজি দরে বিক্রি করলে কমপক্ষে ২৫০ টাকায় বিক্রি করা যায়। পিস হিসেবে বিক্রি করতে গেলে ১৩০ টাকার তরমুজ ক্রেতারা ১০০ টাকাও দাম বলেন না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি বরিশালের অতিরিক্ত উপ-পরিচালক তাওফিকুল আলম বলেন, চলতি মৌসুমে বরিশাল বিভাগের ছয় জেলায় ৪৬ হাজার ৪৫১ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। যা গত মৌসুমের চেয়ে ১১ হাজার ৭৬৩ হেক্টর বেশি। চলতি মৌসুমে সবচেয়ে বেশি তরমুজ চাষ হয়েছে পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলায়।

নগরীর পোর্ট রোডের ঘাটে ট্রলার ভর্তি করে পাইকারী মূল্যে তরমুজ বিক্রি করতে আসা পটুয়াখালীর রাঙ্গাবালী এলাকার তরমুজচাষী নান্না গাজী বলেন, আমরা আড়তে শতক হিসেবে তরমুজ বিক্রি করছি। কিন্তু খুচরা বাজারে বিক্রেতারা অধিকমুনাফার লোভে কেজি দরে তরমুজ বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারনা করছেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, বাজারে তরমুজ উঠতে শুরু করেছে। কৃষকরা তরমুজ শতক হিসেবে বিক্রি করেছেন। কোনো খুচরা বিক্রেতা যেন ক্রেতাদের সাথে প্রতারনা করে কেজি দরে তরমুজ বিক্রি করতে না পারেন সেজন্য খুব শীঘ্রই অভিযান শুরু করা হবে। তবে প্রাথমিকভাবে বিভিন্ন বাজারে বিক্রেতাদের কেজি দরে তরমুজ বিক্রি না করার জন্য সতর্ক করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews