নিজস্ব প্রতিবেদক :: বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক তানজিমুন রিশাদ এর দাদা মোঃ আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। স্বজনরা জানান, সোমবার ( ০৯ আগস্ট) দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে ঝালকাঠি সদর উপজেলার ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচাবালিয়া গ্ৰামে তার নিজ বাড়িতে তিনি বার্ধক্য জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । তার এ মৃত্যুতে এলাকা জুড়ে যেন শোকের ছায়া নেমে এসেছে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply