1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
দশম শ্রেণির আগে আর কোনো পাবলিক পরীক্ষা নেবে না সরকার - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
নোটিশ :
ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার।
সংবাদ শিরনাম :

দশম শ্রেণির আগে আর কোনো পাবলিক পরীক্ষা নেবে না সরকার

  • আপডেট সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

নতুন জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী দশম শ্রেণির আগে আর কোনো পাবলিক পরীক্ষা নেবে না সরকার। এই শিক্ষাক্রম শুরুর পর দশম শ্রেণিতে একটি এবং দ্বাদশ শ্রেণিতে আরেকটি পাবলিক পরীক্ষা নেওয়া হবে। প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা হবে তবে অন্যান্য শ্রেণিতে সমাপনী পরীক্ষা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার এই নতুন জাতীয় শিক্ষাক্রম অনুমোদন করেছেন। এরপর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম ও দ্বাদশে পাবলিক পরীক্ষা হবে। শুধু দশম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী হবে এসএসসি পরীক্ষা। আর একাদশের পরীক্ষা ও দ্বাদশের পাবলিক পরীক্ষা মিলিয়ে এইচএসসির ফল ঘোষণা করা হবে। পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং চলবে ২০২২ সালে। আগামী ২০২৩ সাল থেকে শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে ।পর্যায়ক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাস্তবায়ন আগামী ২০২৫ সালের মধ্যে করা হবে।

নতুন শিক্ষাক্রম অনুযায়ী পঞ্চম ও অষ্টমে শ্রেণি পরীক্ষা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন স্তরে মূল্যায়নের ভিত্তিতে যেখানে যেখানে মূল্যায়ন সনদ দেওয়া প্রয়োজন আমরা তা দেব। তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা নেই। এরপর থেকে সব ক্লাসেই সমাপনী পরীক্ষা হবে। দশম ও দ্বাদশে পাবলিক পরীক্ষা আছে। সমাপনী পরীক্ষায় কিছুটা মূল্যায়ন, কিছুটা ধারাবাহিক মূল্যায়ন ও কিছুটা সামষ্টিক মূল্যায়ন (পরীক্ষা) করা হবে। পঞ্চমেও হয়তো সনদ দিয়ে দেব। সনদ দেওয়ার জন্য পাবলিক পরীক্ষার দরকার নেই। প্রতিটি ক্লাসেই মূল্যায়ন হবে। কিছু আসবে সামষ্টিক মূল্যায়ন (পরীক্ষা) থেকে, কিছু আসবে ধারাবাহিক মূল্যায়ন থেকে।

এছাড়া নবম শ্রেণিতে আর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থাকছে না। নবম শ্রেণি থেকে সবাইকে ১০টি করে বই পড়তে হবে। একাদশ শ্রেণিতে উঠে শিক্ষার্থীরা বিভাগ পছন্দের সুযোগ পাবে।

আরো পড়ুন: সদর দপ্তরে র‌্যাব সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

দীপু মনি বলেন, ‘প্রাথমিক শেষে একটা, অষ্টম শ্রেণি শেষে আরেকটা সনদ দেওয়া হতে পারে। এসব শ্রেণিতে পাবলিক পরীক্ষা নিয়ে সনদ দিতে হবে এমন না। স্কুলের পড়া শেষ করলেই তো সনদ দেওয়ার ব্যবস্থা থাকতে পারে। একটা স্তর শেষ করার পর সনদ দেওয়া হতে পাবে। সনদের গুরুত্ব রয়েছে কিন্তু সনদের জন্যই শিক্ষা নয়। আমরা সুশিক্ষিত হিসেবে শিক্ষার্থীদের পারদর্শিতা নিশ্চিত করতে চাই। শিক্ষার্থীরা যে পারদর্শিতা অর্জন করেছে সেই স্বীকৃতিও দিতে চাই। আমরা চাই শিক্ষার্থীরা মুখস্থ না করে যেন প্রয়োগটা শেখে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews