1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
গৌরনদীতে এক হাজার টাকার কিস্তি দিতে না পারায় গৃহবধূর কারাবাস - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে দূর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে নৌপথে চাঁদাবাজির সময় ২ জন আটক মেহেন্দিগঞ্জে ডাকাতদের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক বড় ভাই মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক শাহিন রাড়ীর মুক্তির দাবীতে মানববন্ধন। কাজিরহাট প্রবাসীর ঘরে,, সিদ,কেটে চুরি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি। আইনশৃঙ্খলার অবনতি। পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান।
সংবাদ শিরনাম :

গৌরনদীতে এক হাজার টাকার কিস্তি দিতে না পারায় গৃহবধূর কারাবাস

  • আপডেট সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৭০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধি ॥

করোনার কারণে মাত্র এক হাজার দশ টাকা পরিশোধ না করায় নুরুন্নাহার বেগম নামের এক নারীকে মামলায় জড়িয়ে জেলখাটিয়ে বহুকাল আগের কাবুলিওয়ালাদের ভূমিকা পালন করেছে একটি মাল্টিপারপাস সোসাইটি।

ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের। এ ঘটনায় এলাকাবাসির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিকরা ওই মাল্টিপারপাসের লাইসেন্স বাতিলপূর্বক অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাদের কাছে দাবি করেছেন।

বৃহস্পতিবার বিকেলে জামিনে বের হয়ে আজ শুক্রবার সকালে ওই গ্রামের দিনমজুর সেলিম হাওলাদারের স্ত্রী নুরুন্নাহার বেগম সাংবাদিকদের বলেন, ২০১৯ সালে বাটাজোর বন্দরের বেসরকারি পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি থেকে তিনি ৩০ হাজার টাকার ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে নিয়মানুযায়ী তিনি প্রতি সপ্তাহে নয়শ’ টাকা হারে কিস্তি এবং সঞ্চয়ের টাকা পরিশোধ করে আসছেন। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তিনি কিস্তি এবং সঞ্চয়ের টাকা জমা দিয়েছেন। এতে মাল্টিপারপাসের অনুকূলে নুরুন্নাহারের ২০ হাজার নয়শ’ টাকা পরিশোধ করা হয় এবং সঞ্চয় বাবদ আট হাজার ৯০ টাকা জমা দিয়েছেন। এরইমধ্যে দেশে করোনা ভাইরাস শুরু হলে ওই মাল্টিপারপাসের অফিস বন্ধ থাকায় নুরুন্নাহার কিস্তি পরিশোধ করতে পারেননি। ফলে মাল্টিপারপাস সোসাইটি তার (নুরুন্নাহার) কাছে এক হাজার দশ টাকা পাওনা থাকে।

নুরুন্নাহার বেগম আরও বলেন, গত তিনদিন পূর্বে গৌরনদী মডেল থানার এসআই রফিকুল ইসলাম বাসুদেবপাড়া কালীবাড়ি বাজারে গিয়ে তাকে (নুরুন্নাহার) খোঁজাখুজি করেন। বুধবার (১৯ মে) বেলা এগারোটার দিকে তিনি (নুরুন্নাহার) ওই এসআই’র সাথে দেখা করতে থানায় আসেন। এসময় তিনি জানতে পারেন পপুলার মাল্টিপারপাস সোসাইটির দায়ের করা মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।

নুরুন্নাহার বেগম অভিযোগ করে বলেন, ওই মাল্টিপারপাস সোসাইটি ঋণ পরিশোধের জন্য কোন প্রকার নোটিশ কিংবা সুযোগ না দিয়েই আমার বিরুদ্ধে মামলা করেছে। ফলে আট মাসের দুগ্ধজাত সন্তান রেখে আমাকে দুইদিন কারাভোগ করতে হয়েছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

গৌরনদী মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, ২০২০ সালে পিরোজপুর আদালতে দায়ের করা মামলায় আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে আদালতে প্রেরন করা হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, করোনাকালীন সময়ে ওই মাল্টিপারপাস সোসাইটি কর্তৃপক্ষের সহনশীল হওয়া উচিত ছিলো। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

অভিযোগের ব্যাপারে পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির বাটাজোর অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ফলে কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। স্থানীয় ইউপি সদস্য ক্ষিতিস চন্দ্র বলেন, দীর্ঘদিন থেকে পাল্টিপারপাসের অফিসটি বন্ধ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews