1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
কাজিরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের রগ কেটে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নোটিশ :
ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার।
সংবাদ শিরনাম :

কাজিরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের রগ কেটে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট।

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৫০৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ধন সম্পদ ও জমিজমা যেনো একটা সময় কাল হয়ে দাঁড়ায়। এরই প্রমান আবারও মিললো বরিশাল জেলার কাজিরহাট থানার ০১ নং আন্দারমানিক ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোকসেদুর রহমান’র সাথে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৪.৩০ টার দিকে সন্ত্রাসী নজরুল বাহিনীর প্রধান নজরুল ইসলাম, দুলাল, চান্দু, নান্নুসহ আরো ১২-১৫ জনের সাঙ্গপাঙ্গ নিয়ে দুই অটোতে করে মোকসেদুর রহমান’র বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে জানা যায়।

ভুক্তভোগী মোকসেদুর রহমান’র স্ত্রী সাইমুন আক্তার জানান, রাত ৪ঃ৩০ এর সময় আমি আর আমার শাশুড়ী ফজরের নামাজরত অবস্থায় ছিলাম, এমন সময় নজরুল ও তার সাথে থাকা ১২-১৫ জন কোন কথাবার্তা না বলেই হটাৎ ঘরে ঢুকে মশারীর নিচে শুয়ে থাকা আমার স্বামীকে এলোপাতাড়ি সাবল দিয়ে আঘাত করতে থাকে পিঠে, বুকে, হাটুতে । ছুরি দিয়ে ডান পায়ের রগ কেটে দেয় নজরুলের সন্ত্রাসী বাহিনী। এতেও ক্ষ্যান্ত হন নি, ছুরি দিয়ে রানসহ একাধিক স্থানে কুপিয়ে জখম করে মোকসেদুর রহমান’র। ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন মোকসেদুর।

ভুক্তভোগির স্ত্রী আরো বলেন, তাদের সবার হাতে ছিলো দেশীয় অস্ত্র যেমন, রাম দা, ছুরি, কুড়াল, শাবল, লাঠি ও চাপাতি ইত্যাদি । এরপর তারা আমাকে ও বৃদ্ধা শাশুড়ীকে টেনে হিচড়ে নিয়ে যায় বাগানে, সেখানে নিয়ে বেধে রাখেন সন্ত্রাসী নজরুল ইসলাম সহ বাহিনীর অন্যান্য সদস্যরা।

পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত চিকিৎসার জন্য তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

এছাড়া তিনি আরো অভিযোগ করেন যে, তাদের উপর হামলা শেষে নজরুল বাহিনী, মোকসেদুর রহমান এর ঘর বাড়ি ভাঙচুর করে আসবাবপত্র পুকুরে ফেলে দেয়, এবং ঘরে থাকা ধান বিক্রির প্রায় লক্ষাধিক টাকা ও ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় যে, মোকসেদুর রহমান’র পায়ের রগ কাটা, দুই পা হাটুর নিচ থেকে ভাঙ্গা, হিপ জয়েন্ট ভাঙ্গা, এবং হাত, পা শরির সব ফুলে গেছে।

ডাক্তার জানিয়েছে, অবস্থা আশংকাজনক, এখন কিছু বলা যায় না, তবে যদিও সুস্থ হয়, তবে অনেক সময়ের ব্যপার।

এ ব্যাপারে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ’র সাথে আলাপকালে এই প্রতিবেদককে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে এস আই সুকান্ত পরিদর্শন করেছেন এবং আহত ব্যক্তি এখন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মামলা করতে এখনও কেউ আসে নি। আসলে মামলা নেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত তাদের মধ্যে বিরোধিতা চলে আসছিলো এবং অভিযুক্ত নজরুল বাহিনী ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল বলে যানা জায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews