
নিজস্ব প্রতিবেদকঃ বর্নাঢ্য র্যালী ও সমাবেশসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে বৃহস্পতিবার (১১ই নভেম্বর) বরিশালের গৌরনদীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেল দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এরপর গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ যুবলীগ-ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা,কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা সদরে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
শেষে উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান এর সভাপতিত্বে দলীয় কার্যালয় চত্বরে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এইচ,এম জয়নাল আবেদীন, বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহম্মদ হারুন, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান।
বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম, পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামীম, সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভুইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দিপ প্রমুখ।
Leave a Reply