
নাজমুল হক মুন্না :: বরিশালের উজিরপুরে বামরাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ইউপি সদস্য মাওলানা বজলুর রহমান মৃধার, তালা প্রতিকের উঠান বৈঠক একপর্যায় জনসমুদ্রে রুপ নেয়। মুহুর্তেই কানায় কানায় পুর্ন হয়ে যায় সভাস্থল। ২১ নভেম্বর রবিবার সন্ধায় কালিহতা শিকদার বাড়ির উঠান বৈঠকে বক্তৃতা করেন ওই ওয়ার্ডের মোঃ আশ্রাব আলি সরদার , শিরাজুল হাওলাদার,জুয়েল সিপাহী, নজরুল সিকদার,ফজলুল হক, মহসিন সিকদার, ফেরদৌস হোসেন, আবু সালেক, সোহেল, মাহফুজ সিকদার,তালা প্রতিকের প্রার্থী ইউপি সদস্য মাওলানা বজলুর রহমান মৃধা, লুৎফুর রহমান মৃধা , উপস্থাপনায় আরো বক্তৃতা করেন ফাইজুল হক রাঢ়ী, কে এম নুরুল ইসলাম,কবির হোসেন, কে এম নাসির উদ্দিনসহ অনেকে। এ সময় বক্তারা বলেন মাওলানা বজলুর রহমান ছাত্র জীবন থেকেই মানুষের সেবায় নিয়োজিত। মহামারী করোনা থেকে শুরু করে ঝড় – বন্যা, যে কোনো দুর্যোগে মানুষের পাশে গিয়ে হাত বাড়িয়েছেন। বক্তারা আরো বলেন অনেক প্রার্থী জনগনের দু:খ কস্টে কখোনো পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়াননী শুধু আশ্বাস দেয় । তারা জন প্রতিনিধী হয়ে কি করবেন। আগে জনগনের সেবা করুন, জনগনই খুঁজেনেবে আপনাদের। আমরা কোন চাল চোর কে ভোট দিব না। আমরা একজন ভালো মানুষ কে ভোট দিব। ২৮ নভেম্বর নির্বাচনে তালা প্রতিকের বিজয় সুর্নিশ্চিত।
Leave a Reply