1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
আসন্ন শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ আইন শৃঙ্খলা মতবিনিময় সভা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
সংবাদ শিরনাম :

আসন্ন শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ আইন শৃঙ্খলা মতবিনিময় সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৪৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২১ উদযাপন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ (০৭ অক্টোবর) বৃহস্পতিবার দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স হলে সরকারি অন্যান্য সংস্থা ও দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।সভায় করোনার এই প্রাদুর্ভাব পরবর্তী সময়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২১ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। যথাযথ ধর্মীয় মর্যাদা ও শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপনের ক্ষেত্রে সরকারি অন্যান্য সংস্থা ও দুর্গাপূজা উদযাপন পরিষদের দায়িত্ব ও ভূমিকা বিষয়ে ৩৪ টি সিদ্ধান্ত গৃহীত হয় বিষয় গুলো হলো,যথাযথ ধর্মীয় মর্যাদা ও শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপনের ক্ষেত্রে নগরীর জনসাধারণকে নিম্নবর্ণিত নির্দেশনাসমূহ পালনের বিষয়ে সচেষ্ট থাকার অনুরোধ করা হল পূজামন্ডপ সমূহের প্রবেশ মুখে পুরুষ ও নারীর জন্য পৃথক ভাবে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ও থার্মাল স্ক্যানার রাখা,পূজামণ্ডপে মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা,মন্ডপের চারদিকে বা উপরের অংশ উন্মুক্ত রাখা,মন্ডপের ভিতরে অধিক লোক অবস্থান না করা,প্রসাদ তৈরী ও বিতরণ সীমিত পর্যায়ে করা,প্রতিমা তৈরির সময় নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখা,মন্ডপের প্রবেশমুখে ভীড় নিয়ন্ত্রণ করা এবং দর্শনার্থী আগমনে নিরুৎসাহিত করা,সিসি ক্যামেরা স্থাপন এবং ভিডিও ফুটেজ রেকর্ড করা,জরুরী সেবাদানকারীদের ফোন ও মোবাইল নম্বর সংরক্ষণ করা, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর প্রস্তুত রাখা,বিদ্যুতের ত্রুটিপূর্ণ সংযোগ দ্রুত মেরামত করা,সার্বক্ষনিক একজন ইলেকট্রিশিয়ান নিয়োগ করা নিরাপদ স্থানে পূজা মন্ডপ স্থাপন কর, হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর, আর্চওয়ে ও সিসি ক্যামেরা স্থাপন করা, ফায়ার এক্সটিংগুইসার এর ব্যবস্থা করা, পানির ব্যবস্থা করা,পুলিশ ও ফায়ার সার্ভিসের জরুরী সেবার নম্বরসমূহ দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা করা, মন্দির বা পূজামন্ডপে কোন প্রকার থিম, সাংস্কৃতিক অনুষ্ঠান বা ডিজে পার্টি না করা,পূজা কমিটি নিয়ে কোন দ্বন্দ্ব থাকলে নিজেরা অথবা মহানগর পূজা কমিটির সাথে আলোচনা করে মীমাংসা করা, অজ্ঞানপার্টি ও মলমপার্টি থেকে সতর্ক থাকা। অপরিচিত ব্যক্তির দেয়া কোন কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকা, নামাজ ও আযানের সময় সাউন্ড সিস্টেম বন্ধ রাখা,নির্দিষ্ট পার্কিং ব্যতিত যত্রতত্র গাড়ি পার্কিং না করা,নারীরা যেন ইভটিজিং এর শিকার না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, পূজামন্ডপে আগত মহিলাদের উক্তত /ইভটিজিং প্রতিরোধ করা,পুরুষ ও মহিলাদের জন্য পৃথক প্রবেশ ও নির্গমন পথ তৈরী করা,মহিলা স্বেচ্ছাসেবক নিয়োজিত করা, পূজামন্ডপের ব্যবস্থাপনা কমিটি কর্তৃক সার্বক্ষণিক নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক মোতায়েন করা,স্বেচ্ছাসেবকদের চেনার সুবিধার্থে গেঞ্জি/ক্যাপ/আর্মডব্যান্ড ব্যবহার করা,স্বেচ্ছাসেবকদের নামের তালিকা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের নিকট প্রেরণ করা,ঘটনার সংবাদ দ্রুততার সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা,মদ ও অন্যান্য মাদকদ্রব্য গ্রহন করা থেকে বিরত থাকা,পূজা মন্ডপের আশেপাশে মেলা বা জুয়ার আসর না বসানো, কোন ধরনের আতশবাজি বা পটকা ফোটানো থেকে বিরত থাকা,যেকোনো ধরনের গুজব বা অনাকাঙ্ক্ষিত বিষয়ে নিকটস্থ থানা বা পুলিশ কে অবহিত করা।

এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ, র‍্যাব, এপিবিএন, এনএসআই, ডিজিএফআই, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এর প্রতিনিধি, চট্টগ্রাম মহানগরীর পূজা উদযাপন পরিষদের সভাপতি জনাব এ্যাডভোকেট চন্দন তালুকদার ও সেক্রেটারী জনাব শ্রী প্রকাশ দাশ সহ সকল থানার পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews