1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
আমরা যুদ্ধ চাই না জাতিসংঘকে জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
নোটিশ :
ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার।
সংবাদ শিরনাম :

আমরা যুদ্ধ চাই না জাতিসংঘকে জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক//

মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চায় না বাংলাদেশ, প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত ‘পরার্থপরতার আনন্দদর্শন : কাজী রফিকুল আলম ও আহ্ছানিয়া মিশন’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি শনিবার দুপুরে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছি। যদি না হয়, প্রয়োজনে জাতিসংঘের কাছে তুলব। আমরা সবকিছু করব। মিয়ানমার কোনো সময়ই কথা দিয়ে কথা রাখে না। আমরা দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সব চেষ্টাই করে যাচ্ছি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাই, এখানে যে ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, শান্তিপূর্ণভাবে তাদের যেন প্রত্যাবাসন হয়। সে চেষ্টা আমরা করছি। তিনি বলেন, সম্প্রতি আমরা দেখছি মিয়ানমার শুধু রোহিঙ্গা নয়, থাইল্যান্ড, চীন, মিজোরাম এবং আমাদের সীমানা ধরে তাদের অনেক নৃগোষ্ঠীর সঙ্গে যুদ্ধ চালাচ্ছে। আরাকান আর্মি নামে একটি বিদ্রোহী গোষ্ঠী সেখানে যুদ্ধ করছে। তাদের সঙ্গে কখনো দেখি ভালো ভাব, কখনো দেখি যুদ্ধ। ভেতরে কী রহস্য সেটা তারাই ভালো জানে। তাদের যুদ্ধ তাদের সীমানায় থাকা উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সীমানায় এসে যে গোলাবারুদ পড়ছে এটার কড়া ভাষায় আমরা প্রতিবাদ করছি। ওদের আর্মির সঙ্গে কথা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ডেকে এনে সুস্পষ্টভাবে আমাদের অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী কখনোই যুদ্ধ চান না, আমরা চাই শান্তিপূর্ণ সমাধান। মিয়ানমার সীমানার পাশে জিরো লাইনে একটি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। গতকাল সেই ক্যাম্পে গোলাবারুদের আঘাতে একজন মারা গেছে। কয়েকজন আহত হয়েছে। আমরা তীব্রভাবে এর নিন্দা করছি। তাদের এই গোলাবারুদ বন্ধের জন্য আমরা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ করছে। আমরা মনে করি. তারা ভুল বুঝতে পারবে এবং ভবিষ্যতে সংযত থাকবে। রোহিঙ্গারা যাতে আর না আসে সেই ব্যবস্থা আমাদের বিজিবি করছে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে যেহেতু একজন এসেছে তাকে আমরা পুশব্যাক করছি।

প্রকাশনা অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান। উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews