1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
২০২১-২২ অর্থবছরের বাজেট তিন মেট্রোরেলে বরাদ্দ ৮ হাজার কোটি টাকা। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক

২০২১-২২ অর্থবছরের বাজেট তিন মেট্রোরেলে বরাদ্দ ৮ হাজার কোটি টাকা।

  • আপডেট সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৫১৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

পুরো রাজধানী আসছে মেট্রোরেলের আওতায়। এর অংশ হিসাবে বাস্তবায়িত হচ্ছে প্রধান তিনটি রুট। এগুলো হলো মেট্রোরেল লাইন-৬, লাইন-৫ নদার্ন রুট এবং মেট্রোরেলের লাইন-১। এই তিন প্রকল্পে আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে প্রায় আট হাজার (৭ হাজার ৯৭৪) কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এডিপি) আওতায় এ বরাদ্দের প্রস্তাব দিয়েছে পরিকল্পনা কমিশন। চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এসব প্রকল্পের অনুকূলে বরাদ্দ আছে ৬ হাজার ৮০৩ কোটি টাকা। এ হিসাবে আগামী অর্থবছরে ১ হাজার ১৭১ কোটি টাকার বরাদ্দ বাড়ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান যুগান্তরকে বলেন, মেট্রোরেল হচ্ছে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। এটিসহ বড় সব প্রকল্পেই চাহিদা অনুযায়ী বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। আমরা চাই অর্থের অভাবে যেন এসব প্রকল্পের কার্যক্রম বাধাগ্রস্ত না হয়। এডিপি তৈরির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী যুগান্তরকে বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে এডিপির আকার পাওয়ার পর আমরা সেক্টরভিত্তিক বরাদ্দ নির্ধারণ করি। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করেই প্রকল্পভিত্তিক বরাদ্দ নির্ধারণ করা হয়। তবে সরকারে বিশেষ অগ্রাধিকারে থাকায় মেট্রোরেল প্রকল্পগুলোতে সংশ্লিষ্টদের চাহিদা এবং ওই মন্ত্রণালয়ের সিলিং বিবেচনায় নিয়েই বরাদ্দ দেওয়া হয়েছে। রাজধানীর যানজট নিরসনে বরাদ্দের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে মেগা প্রকল্প হিসেবে।

সূত্র জানায়, মেট্রোরেলের এই তিন প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৭৮৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩০ হাজার ৬২৩ কোটি ১৪ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ৮৫ হাজার ১৬১ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ের লক্ষ্য রয়েছে। প্রকল্পগুলোর আওতায় শুরু হতে গত এপ্রিল মাস পার্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয় হয়েছে ১৩ হাজার ৯৬০ কোটি টাকা। এছাড়া চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে এ তিন প্রকল্পের অনুকূলে বরাদ্দ আছে ৬ হাজার ৮০৩ কোটি টাকা। এর মধ্যে অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) খরচ হয়েছে ২ হাজার ৩৪২ কোটি ৪৫ লাখ টাকা। যা গড়ে মোট বরাদ্দের ৩৩ দশমিক ৯৯ শতাংশ।

সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে অনুমোদন পাওয়া নতুন এডিপি পর্যালোচনা করে দেখা যায়, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (মেট্রোরেল লাইন-৬) বাস্তবায়িত হচ্ছে উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত। এ প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৫ হাজার ৩৯০ কোটি ৪৮ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। আগামী অর্থবছরের এডিপিতে প্রকল্পটির অনুকূলে বরাদ্দ ধরা হয়েছে ৪ হাজার ৮০০ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দ আছে ৫৫৪২ কোটি টাকা। এক্ষেত্রে তুলনামূলক বরাদ্দ কমেছে ৭৪২ কোটি টাকা। প্রকল্পের আওতায় শুরু থেকে গত এপ্রিল মাস পর্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয় দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৩০ কোটি টাকা। আগামী ডিসেম্বরের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম অংশে রেল চালুর জন্য কার্যক্রম পরিচালনা করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (মেট্রোরেল লাইন-১) প্রকল্পটির দুটি অংশ রয়েছে। একটি বিমানবন্দর থেকে কমলাপুর রুট এবং অপর অংশটি পূর্বাচল রুট (নতুন বাজার থেকে পিতলগঞ্জ পর্যন্ত)। এটি ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম পাতাল মেট্রোরেল। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১৩ হাজার ১১১ কোটি ১১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ৩৯ হাজার ৪৫০ কোটি ৩২ লাখ টাকা ব্যয় করা হবে। আগামী অর্থবছরের এডিপিতে প্রকল্পটির অনুকূলে বরাদ্দ ধরা হয়েছে ৮৭৪ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে ৫৯১ কোটি টাকা বরাদ্দ আছে। এ হিসাবে নতুন এডিপিতে বরাদ্দ বাড়ছে ২৮৩ কোটি টাকা। প্রকল্পের শুরু হতে গত এপ্রিল মাস পর্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয় হয়েছে ৪৯৫ কোটি ১৬ লাখ টাকা। আর্থিক অগ্রগতি দাঁড়িয়েছে শূন্য দশমিক ৯৪ শতাংশ। এই প্রকল্পের পরিচালক মো. সাইদুল হক শনিবার যুগান্তরকে বলেন, প্রকল্পটি ২০১৯ থেকে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। আগামী অর্থবছরের জন্য আমরা যে পরিমাণ অর্থের চাহিদা দিয়েছে সে অনুযায়ীই এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনা মহামারির মধ্যেও কাজে কোন বাধা হবে না। বরাদ্দ দেওয়া অর্থ ব্যয় করা সম্ভব হবে।

ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট) প্রকল্পটি হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ২৩৮ কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ১২১ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ২৯ হাজার ১১৭ কোটি টাকা ব্যয় করা হবে। ২০১৯ থেকে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। আগামী অর্থবছরের এডিপিতে বরাদ্দ ধরা হয়েছে ২ হাজার ৩০০ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দ আছে ৬৭০ কোটি টাকা। তুলনামূলকভাবে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৬৩০ কোটি টাকা। প্রকল্পের শুরু থেকে গত এপ্রিল মাস পর্যন্ত ক্রমপুঞ্জিত খরচ হয়েছে ১৩৪ কোটি ৪৭ লাখ টাকা। আর্থিক অগ্রগতি দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশ। মেট্রোরেলের এ অংশটি পাতাল এবং উড়াল মিলেই তৈরি হবে। এর মধ্যে পাতাল হবে সাড়ে ১৩ কিলোমিটার এবং উড়াল সাড়ে ৬ কিলোমিটার। স্টেশন থাকবে ১৪টি। এই প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান শনিবার যুগান্তরকে বলেন, আমি ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুযায়ী বরাদ্দ নিয়েছি। এ প্রকল্পের বর্তমান কাজ অধিকাং

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews