1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
হিজলায় নৌকা ও বিদ্রোহী প্রার্থী ঘোড়া মার্কার সমর্থকদের ভিতরে সংঘর্ষে আহত ত্রিশ। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

হিজলায় নৌকা ও বিদ্রোহী প্রার্থী ঘোড়া মার্কার সমর্থকদের ভিতরে সংঘর্ষে আহত ত্রিশ।

  • আপডেট সময় : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৫৮৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

রোমান হোসেন ( নোমান)  //

বরিশালের হিজলায় আওয়ামী লীগ ও বিদ্রোহি দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
রোববার (১৬ ই) মে রাতে উপজেলার হরিনাথপুর বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হরিনাথপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
জানা যায় রোববার দিবাগত মধ্যরাতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।
রোববার রাতে সংঘর্ষ হলেও সোমবার সকাল বারোটার পর দুপক্ষের ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
তবে এ ঘটনায় সোমবার বেলা দুইটা পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা বা লিখিত কোন অভিযোগ দেননি।
এবং এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রোববার রাত দশটার দিকে হরিনাথ পুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য জহির রায়হানের সঙ্গে একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোক্তার হোসেন খানের কথা কাটাকাটি হয়।
তখন মোক্তার হোসেন খান বর্তমান মেম্বার জহির রায়হানকে জানান তালিকায় নাম থাকার পরেও অনেকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার এর টাকা কেন পাননি এবং টাকার হিসাব চান বর্তমান মেম্বার জহির রায়হানের নিকট।
এরই জের ধরে উভয়ের ভিতরে এক প্রজায় হাতাহাতির রুপ নেয়।
পরে খবর পেয়ে বর্তমান চেয়ারম্যান আবদুল লতিফ খানের কর্মিসমর্থক জহির রায়হানের পক্ষে এবং অন্য দিকে তৌফিকুর রহমানের কর্মিসমর্থক মেম্বার প্রার্থী মোক্তার হোসেনের পক্ষে অবস্থান নেন।
এরপর দুপক্ষের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়া শুরু হয়।
পরে ঘটনা স্থলে পুলিশ এসে রাত দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায় সোমবার দুপুরে তৌফিকুর রহমানের নয় জন এবং পরে আবদুল লতিফ খানের চার সমর্থক হাসপাতালে ভর্তি হয় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে হরিনাথপুর বাজারের ব্যাবসায়ীরা জানান রাতে সংঘর্ষের ঘটনার পর থেকে বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
অনেকে ফের সংঘর্ষের আশংকায় দোকান পাট বন্ধ রেখেছে।
দুপক্ষের ভিতর এখনো উত্তেজনা বিরাজ করছে।
হরিনাথপুর ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ খান জানান দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার রাতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় আলোচনা শুরু হয়।
পরে রাত ১১টার দিকে হঠাৎ করে তৌফিকুর রহমানের নেতৃত্বে একদল লোক আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
এসময় অফিসে থাকা আওয়ামী লীগের কর্মীসমর্থকেরা প্রতিরোধ গড়ে তোলে পরে দুপক্ষের ভিতরে সংঘর্ষ বেঁধে যায়।
পরে রাত দুইটার দিকে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এঘটনায় তৌফিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন সেখানে দুই মেম্বার প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে। তারা সম্পর্কে আপন চাচা ভাতিজা বর্তমান মেম্বার জহির রায়হান ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোক্তার হোসেন।
কিন্তু চেয়ারম্যান আবদুল লতিফ খান ঘটনা ভিন্ন খাতে নিতে আমাকে জড়ানোর চেষ্টা করছে।
এ ব্যাপারে মেম্বার প্রার্থী মোক্তার হোসেন জানান প্রধানমন্ত্রীর ঈদ উপহার এর টাকা বিতরণে অনিয়ম দেখে বর্তমান মেম্বার ও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহির রায়হানের কাছে জানতে চাওয়া হলে আমাকে লাঞ্চিত করা হয়। এর জের ধরে পরে দুই পক্ষের ভিতরে সংঘর্ষ বেধে যায়।
এ ব্যাপারে হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অসীম কুমার সিকদার জানান। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তবে এঘটনায় কোন পক্ষই এখন পর্যন্ত কোন অভিযোগ করেননি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews