1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
হিজলায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে চৌকিদার কর্তৃক মিষ্টির দোকানে চাঁদা দাবি। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

হিজলায় ইউএনও’র নাম ভাঙ্গিয়ে চৌকিদার কর্তৃক মিষ্টির দোকানে চাঁদা দাবি।

  • আপডেট সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ১১২৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক //

বরিশাল জেলার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের টেকেরহাট নামক বাজারের দুটি মিষ্টির দোকান তামিম মিষ্টান্ন ভান্ডার এবং মোল্লা মিষ্টান্ন ভান্ডার থেকে ৮৫ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় চৌকিদার মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে উক্ত বাজার কমিটির সভাপতি এবং উপস্থিত ব্যক্তিবর্গের সাথে আলাপকালে ও উক্ত মিষ্টির দোকানদারদের সাথে আলাপ করে জানা যায়, গত ১৪/০৪/২০২১ ইং বিকাল বেলা তামিম মিষ্টান্ন ভান্ডার’র পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এর কাছে স্থানীয় চৌকিদার মোহাম্মদ উল্লাহ একটি ফোন ধরিয়ে দেন। যাহার নাম্বার (০১৬১০৪৭২৯১৮)।

এবং বলেন যে ইউএনও স্যার আপনার সাথে কথা বলবে তখন সালাউদ্দিন ফোনটি কানে দিয়ে দেখে ও প্রান্ত থেকে একটি অজ্ঞাত নাম্বারে নির্বাহী কর্মকর্তা’র পরিচয় দিয়ে তার কাছে ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা) চাঁদা দাবি করে বিনিময়ে তিনি রমজান মাসে স্বাস্থ্যকর পরিবেশ খাবার পরিবেশন করেন এই মর্মে একটি সাইনবোর্ড লাগিয়ে দিবে বলে আশ্বাস প্রদান করে।

তখন ভুক্তভোগী সালাউদ্দিন বলে স্যার এখন বেচা কেনা নাই লকডাউন এর ভিতর এত টাকা আমি কোথা থেকে দেবো। তারপরে ফোনের  ওপ্রান্ত থেকে বলে তাহলে আপনি কত দিতে পারবেন পরে ১০,০০০/- (দশ হাজার টাকা) দেওয়ার সমযোতা হয়। একই কায়দায় উক্ত বাজারের আরেকটি মিষ্টির দোকান মোল্লা মিষ্টান্ন ভান্ডার’র মালিক লাদেনের এর কাছে একই কৌশলে ৬৫,০০০/- (পয়ষট্টি হাজার টাকা) চাঁদা দাবি করা হয়। তিনিও একই কায়দায় ২০,০০০/ (বিশ হাজার টাকা) দিতে রাজি হন। তখন তাদেরকে একটি বিকাশ নাম্বার দেওয়া হয় তার মাধ্যমে টাকা পাঠানোর জন্য বলা হয়। তখনো তারা বুঝতে পারেনি যে এটি একটি প্রতারক চক্র।

পরে মিষ্টির দোকানদার লাদেন ব্যাপারটি পার্শ্ববর্তী ঔষধ ব্যবসায়ী জসিম মোল্লার কাছে শেয়ার করে। তখন জসিম মোল্লা তাদেরকে বলে আগে যাচাই করে নেও একজন নির্বাহী কর্মকর্তা কখনো ফোনের মাধ্যমে কারো কাছে চাঁদা দাবি করবে না এটি একটি প্রতারকচক্র।

এ ব্যাপারে অভিযুক্ত চৌকিদার মোহাম্মদ উল্লাহর কাছে জানতে চাওয়া হলে তিনি এই প্রতিবেদককে জানান, আমাকে একটা অপরিচিত নাম্বার থেকে ইউএনও পরিচয় দিয়ে আমাকে বলছে তাদের কাছে ফোনটি ধরিয়ে দিতে।  আমি ধরিয়ে দিয়েছি এটাই আমার অপরাধ।

একজন নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে আপনাকে ফোন ধরিয়ে দিলো আর আপনি যাচাই-বাছাই না করে তাদের কাছে ধরিয়ে দিলেন এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ উল্লাহ চৌকিদার বলেন, ইউএনও’র অফিসিয়াল নাম্বার আমার চেনা কিন্তু পার্সোনাল নাম্বার ভেবে আমি ভাবছিলাম ইউএনও স্যারই হবে। তাই আমি আর যাছাই বাছাই করার প্রয়োজন মনে করি নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এরকম একটি অভিযোগ আমি শুনেছি তবে ওই ব্যবসায়ীদের সাথে আমি ফোনে কথা বলেছি এবং নিষেধ করে দিয়েছি ভবিষ্যতে যদি এরকম কেউ আমার নাম ব্যবহার করে টাকা দাবি করে তাহলে আমাকে অন্তত জানাবেন।

অজ্ঞাত নাম্বারটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা এবং অভিযুক্ত চৌকিদার মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে নিবার্হী কর্মকর্তা বলেন, আপাতত ওই চৌকিদারের বেতন আটকে দিয়েছে।

তবে সচেতন মহলের দাবি তথ্য প্রযুক্তি ব্যবহার করে যেখানে দুই ঘন্টার ভিতরে অপরাধীকে শনাক্ত করা সম্ভব।কিন্তু এই ঘটনাটি আজ ১১ দিন অতিবাহিত হলেও ইউএনও কোন কর্যকরি পদক্ষেপ নেননি কেন আমাদের বোধগম্য নয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews