1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা, নির্যাতন ও মামলা দায়েরের প্রতিবাদে মেহেন্দিগঞ্জে মানববন্ধন পালিত - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা, নির্যাতন ও মামলা দায়েরের প্রতিবাদে মেহেন্দিগঞ্জে মানববন্ধন পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৯৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

দৈনিক প্রথম আলো পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদন রোজিনা ইসলামের উপর হামলা, নির্যাতন ও মামলা দায়েরের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবীতে মেহেন্দিগঞ্জে সাংবাদিক সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পাতারহাট বন্দরের তেমুহনী চত্বরে আয়োজিত মানববন্ধনে সারাদেশের সাথে একাত্বতা প্রকাশ করে যোগদান করেণ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, মেহেন্দিগঞ্জ সম্মিলিত সাংবাদিক জোট, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মেহেন্দিগঞ্জ, নাগরিক পরিষদ মেহেন্দিগঞ্জ, সম্মিলিত সাংবাদিক পরিষদ মেহেন্দিগঞ্জ সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামজিক সংগঠন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা ও নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং অনতিবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিসহ তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি প্রদান করেণ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা জাসদ’র সভাপতি এ্যাডঃ আব্দুল হাই মাহাবুব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আবু মূসা।
মেহেন্দিগঞ্জ সম্মিলিত সাংবাদিক জোট’র আহবায়ক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক সভাপতি আবুল কালাম, মেহেন্দিগঞ্জ নাগরিক পরিষদের সভাপতি জাহিদুল বারী খোকন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক এহসান রেজা জিতু, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম ইউসুফ আলী সৈকত সাধারন সম্পাদক মোঃ তাজেম আলী প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দেবনাথ, যুগ্ম-সাধারন সম্পাদক মনিরুল মোর্শেদ রবিন, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান ফরিদ,
মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি আ,ফ,ম হাসান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মুন্সি,
মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শামীম খান, প্রচার সম্পাদক স্বপন হাওলাদার, দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সম্রাট হোসেন, সদস্য মনির দেওয়ান, এইচ.এম আনিছুর রহমান, শিবলু জমদ্দার, ইব্রাহিম বকশি, তুহিন আহম্মেদ হানিফ, মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটির দপ্তর সম্পাদক ইউনুছ খান সদস্য এম রহমান শামীম, মোঃ মোস্তফা, মোঃ হুমায়ুন কবির, মোঃ আবুল হাসেম, ফয়সাল হাওলাদার সহ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, সম্মিলিত সাংবাদিক জোট, বাংলাদেশ মফ্বসল সাংবাদিক ফোরাম মেহেন্দিগঞ্জ, সম্মেলিত সাংবাদিক পরিষদ মেহেন্দিগঞ্জ নাগরিক পরিষদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews