বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার, পৌরসভার ০৬ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি ও জনগণের আস্থার প্রতীক ব্রীজ প্রতীক নিয়ে জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলর মোঃ সাইদুর রহমান মনির মেহেন্দিগঞ্জ বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
মোঃ সাইদুর রহমান মনির শুভেচ্ছা বার্তায় বলেন, আসসালামু আলাইকুম প্রিয় মেহেন্দিগঞ্জ বাসী!! আশা করি আপনারা সবাই ভালো আছেন। এক মাস সিয়াম সাধনার শেষে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই মহামারি করোনা থেকে মুক্তি দিক সেটাই কামনা করি। যেভাবে সংযমের সাথে পবিত্র রমজান মাস পালন করেছেন, ঠিক সেই ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমরা চাই সবাই ভালো থাকতে। সবাই সুন্দর ভাবে বাঁচতে চাই, সবাইকে নিয়ে ভালো থাকার মাঝে এক অন্য রকম শান্তি আছে। আর সেই শান্তি পেতে চাই আমরা।
মোঃ সাইদুর রহমান মনির আরো বলেন,
নিজেরা সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখুন। ঈদুল ফিতরে সকলে আনন্দ উদযাপন করুন, তবে স্বাস্থ্যবিধি মেনে আনন্দ উল্লাস করুন। আমার শুভেচ্ছা নিবেন এবং পরিবারের সকল সদস্যকে শুভেচ্ছা জানাবেন।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ আমরা সবাই ভাগাভাগি করে নিব আমার এলাকার অসহায়, গরীব ও দুস্থদের পাশে দাঁড়িয়ে তাদের সাতবে সুখ দুঃখ ভাগাভাগি করে নেবো।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply