লকডাউনের শিথিলের সিদ্ধান্ত ৪ দিন বাড়ানোর দাবী—- যাত্রী কল্যাণ সমিতির।
আপডেট সময় :
বুধবার, ১৪ জুলাই, ২০২১
৩২৪
০ বার সংবাদটি পড়া হয়েছে
এম মনির চৌধুরী রানাঃ
সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, পথে পথে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য ও ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে মানুষের গাদাগাদি কমাতে আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ পুনঃবিবেচনা করে আরো ৪ দিন বাড়ানোর দাবী জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ ১৪ জুলাই বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান।
তিনি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির উর্ধ্বগতিতে “করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জাতীয় কমিটির” সদস্যরা যখন দেশে কারফিউ দেওয়ার পরামর্শ দিয়েছেন ঠিক তখনই সরকার মানুষের জীবন ও জীবিকার কথা বিবেচনা করে আজ ১৪ জুলাই মধ্য রাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত মাত্র ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়ে সকল শ্রেণীর গণপরিবহন চালুর করা হচ্ছে।
এতে করে রাজধানীসহ সারা দেশের মানুষ ৭দিন যাবত পবিত্র ঈদুল আযহার উদযাপনের জন্য গ্রামের বাড়ি যাওয়ার সুযোগ পেলেন। অথচ আমাদের দেশে রাস্তা ও গণপরিবহন সংকটের কারণে ঈদুল আযহার পরের দিন ২২ জুলাই মাত্র ১দিনে গ্রামের বাড়ি থেকে রাজধানীতে বা কর্মস্থলে পৌঁছানো সম্ভব নয়। তাই বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করে আগামী ২৬ জুলাই পর্যন্ত বাড়ানোর দাবী জানিয়েছেন তিনি।
অন্যথায় ২২ জুলাই কর্মস্থলে ফেরার জন্য একদিনে সবাই রাস্তায় নামলে যানজট, জনজট, গণপরিবহন, ফেরিঘাট, টার্মিনালে মানুষের গাদাগাদিতে ভয়াবহ ভোগান্তির পাশাপাশি করোনা সংক্রমণ বেড়ে যাবে। এতে করে গত ১৪ দিনে ব্যাপক ক্ষতিশিকার করে কঠোর লকডাউনের অর্জিত ফলাফল শূন্যের কোটায় পৌঁছাবে বলে মনে করেন তিনি।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply