
বানারীপাড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড নিবাসী, জাতীয় যুব পরিষদ বরিশাল জেলার নেতা মোঃসালাম শরীফ (৪২) আজ ২২ মে শনিবার সকাল ৬ ঘটিকার সময় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সালাম শরীফ ঐতিহ্যবাহী যুব সংগঠন, জাতীয় যুব পরিষদ, বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক যুবনেতা ছিলেন
তার দু’টি অবুজ শিশুসন্তান আছে। সে এবছরেই বরিশালের বানারীপাড়া উপজেলার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করেন যুবনেতা সালাম শরীফ।তার এই মৃত্যু মেনে নেয়ার নয়।
যুবনেতা সালাম শরীফ তার এলাকার প্রতিটি গরিব দুঃখী অসহায় মানুষের আস্হার আশ্রয় ছিলেন।ছিলেন যুবসমাজের অহংকার।
তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক জেএসডির সভাপতি জননেতা জনাব আ স ম আবদুর রব ও সাধারন সম্পাদক জনাব এডভোকেট সানোয়ার হোসেন তালুকদার।
ও জাতীয় যুব পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম শামছুল আলম নিক্সনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ
Leave a Reply