
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//মেহেন্দিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ০৪ আগস্ট (মঙ্গলবার) রাত ৯:৪৫ ঘটিকার সময় মেহেন্দিগঞ্জ থানাধীন ১৬নং উত্তর উলানিয়া ইউনিয়নের পূর্বষাট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে জনৈক ইউনুচ খানের পরিত্যক্ত বসত ঘরের সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৩৪ (চৌত্রিশ) পিস ইয়াবাসহ ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঐ এলাকার মৃত নুর ইসলাম হাওলাদারের পুত্র মোঃ টিটু আহম্মদ (৩৬), নূর মোঃ তালুকদারের পুত্র আমিনুল ইসলাম শাহেন শাহ (৪২) এবং আব্দুল হাকিম বেপারীর পুত্র মোঃ রাকিব বেপারী (২৮)।
এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে মাদক নির্মূলে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply