1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
মেহেন্দিগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু! স্বজনদের দাবী হত্যা করে দুর্বৃত্তরা গাছে ঝুলিয়ে রেখেছে। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু! স্বজনদের দাবী হত্যা করে দুর্বৃত্তরা গাছে ঝুলিয়ে রেখেছে।

  • আপডেট সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৫৭৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি//

মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদে আবু তাহের (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ আগষ্ট ) সকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাঝকাজী নিজ বাড়ির সামনের একটি আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত আবু তাহের ওই গ্রামের মৌলভী হারুন অর রশিদ’র ছেলে ও ঢাকা সরকারি জামিলা আইনুল স্কুল এন্ড কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। তাকে হত্যা করে দুর্বৃত্তরা গাছের সাথে ঝুলিয়ে রেখেছে বলে পরিবারের সদস্যরা দাবী করছেন।

তবে পুলিশ বলছে ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

স্থানীয় ইউপি সদস্য রিয়াজ হাওলাদার জানান, ঘটনার দিন সকালে নিহতের বাড়ির সামনে গাছের ডালের সাথে ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় খালা শাহীদা ও মা রাবেয়া বেগম। লাশ দেখে ডাকচিৎকার দিয়ে জীবিত মনে করে তরিগরি করে লাশটি নামিয়ে আনেন। পরে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বাবা বলেন, আমার ছেলেকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করে লাশ গামছা দিয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখে খুনিরা । তিনি আরো বলেন, তার ছেলের সাথে এলাকার ডাক্তার ইউসুফ হাওলাদার’র ছেলে, আসিফ, রায়হান, রিফাতসহ কয়েকজনের সঙ্গে শত্রুতা চলছে। এ নিয়ে আমার ছেলেকে একাধিকবার মারধরও করেছে, তাদের প্রতিও সন্ধেহের তীর। এছাড়াও জমিজমার বিরোধের জেরেও দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করে থাকতে পারে। কেউ কেউ বলছেন তাদের সাথে জমাজমির শালিস-মিমাংসা করা হলেও স্থানীয় আমিন আবুল খায়ের’র বিরোধিতার কারনে মিমাংসা করা হয়নি।
নিহতের খালা শাহীদা বলেন, তিনি ফজরের নামাজ আদায় করে বাহিরে ঘুড়তে বের হওয়ার জন্য দরজা খুলতে গিয়ে দেখেন বাহির পিট দিয়ে দরজা আটকানো তখন তিনি জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখেন, তার বোন পুত আবু তাহের ঘরের সামনে আমগাছের সাথে দাড়িয়ে আছেন আর গলাটা গামছা দিয়ে গাছের সাথে বাঁধা। এ সময় তিনি ডাকচিৎকার দিলে নিহতের মা ও বোন পিছনের দরজা খুলে লাশটি জীবিত মনে করে নামিয়ে এনে তেল পানি দিয়ে সুস্থতার চেষ্টা করেন। খালা আরও বলেন, লাশের শরীরের আঘাতের চিহ্ন দেখেছেন এবং নিহতের পা মাটিতে ছিলো। তার ধারণা তাকে মঙ্গলবার রাতে ১০টার পর যে কোন সময় হত্যা করা হয়েছে। ওই রাতে আনুমানি সাড়ে ৯ টার সময় সে খাওয়াদাওয়া করেছে। এছাড়াও নিহতের মানিব্যাগে দুটি মোবাইল ছিলো তার মধ্যে ১টি টাচ মোবাইল এবং মানিব্যাগের ৫ হাজার টাকাও উধাও । অভিযুক্ত আসিফ এর বাবা ইউসুফ ডাক্তার বলেন, ঘটনার রাতে আমার ছেলে বাড়িতে ছিলো এবং পূর্ব শত্রুতা মিটিয়ে দিয়েছিলো এলাকার গন্যামান্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews