1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন ২৯ জন। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোটের কমিটি বিলুপ্ত ঘোষনা। মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোটের কমিটি বিলুপ্ত ঘোষনা। মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে।

মেহেন্দিগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন ২৯ জন।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩৭৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আবুল হাসেম,

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ

উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন ২৯ জন। সকাল থেকেই উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থীরা তাদের কর্মী-সমর্থক নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। মঙ্গলবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলার চরএককরিয়া, জয়নগর, আন্দারমানিক, লতা, বিদ্যানন্দপুর ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৯ জনে মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ৬, ইসলামি আন্দোলন ৪ এবং স্বতন্ত্র ১৯ জন। মহিলা মেম্বার পদে ৬৭জন, পুরুষ মেম্বার পদে ২০৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।১নং আন্দারমানিক ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বার পদে ১১জন ও পুরুষ মেম্বার পদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন কবিরাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মোঃ নাসির উদ্দীন, অপর তিনজন স্বতন্ত্র প্রার্থী। ২নং লতা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদে ১০ ও সাধারণ মেম্বার পদে ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মোঃ হেমায়েত উদ্দীন হাওলাদার, অপর ৪ জন সতন্ত্র প্রার্থী। ৩নং চরএককরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা মেম্বার পদে ১০জন ও পুরুষ মেম্বার পদে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওই ইউনিয়ন আ’লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আঃ মকিম তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী হাবিবুর রহমান, অপর ২ জন স্বতন্ত্র প্রার্থী। ৬নং বিদ্যানন্দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বার পদে ১৩জন ও পুরুষ মেম্বার পদে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওই ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আঃ জব্বার খা , অপর ৪ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে বাপ-বেটা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন মনোনয়ন বঞ্চিত বর্তমান চেয়ারম্যান আঃ জলিল মিয়া ও তার ছেলে আঃ মনির মিয়া। ১৩ নং গোবিন্দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, মহিলা মেম্বার পদে ১১জন ও পুরুষ মেম্বার পদে ৩৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বেলাল মোল্লা অপর প্রার্থী বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার স্বতন্ত্র প্রার্থী।১৫ নং জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা মেম্বার পদে ১২জন ও পুরুষ মেম্বার পদে ৩৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওই ইউনিয়ন আ’লীগের সভাপতি সেকান্দার আলী জাফর, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান,
অপর ৪জন স্বতন্ত্র প্রার্থী। তফসিল অনুযায়ী, এই ধাপের নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের আজ ১৭মে মনোনয়পত্র দাখিলের শেষ দিন ছিলো। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯মে। আগামী ১৫জুন ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম জমাদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কে এম মাহফুজুল আলম লিটন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ইদ্রিস আলী বেপারী, আঃ জব্বার কানন, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা, কাজীরহাট থানা আওয়ামী লীগের সভাপতি আঃ জব্বার খা ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়া প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews