1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জে অপরিকল্পিত ড্রেজিংয়ের প্রতিবাদে মানববন্ধন। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে নৌপথে চাঁদাবাজির সময় ২ জন আটক মেহেন্দিগঞ্জে ডাকাতদের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক বড় ভাই মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক শাহিন রাড়ীর মুক্তির দাবীতে মানববন্ধন। কাজিরহাট প্রবাসীর ঘরে,, সিদ,কেটে চুরি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি। আইনশৃঙ্খলার অবনতি। পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে অপরিকল্পিত ড্রেজিংয়ের প্রতিবাদে মানববন্ধন।

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১২১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

ইউসুফ আলী সৈকত//বরিশালের মেহেন্দিগঞ্জে মাসকাটা নদীতে অপরিকল্পিত ড্রেজিংয়ের প্রতিবাদ করায় স্থানীয়দের বিরুদ্ধে ‘হামলা ও ভাঙচুরের নাটক সাজিয়ে’ মামলা দায়েরের অভিযোগ উঠেছে। হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃত সোলাইমানের মুক্তি এবং ড্রেজিং বন্ধের দাবিতে বৃহস্পতিবার বিকালে ভাঙনকবলিত এলাকায় মানববন্ধন করেছেন তিন ইউনিয়নের শত শত মানুষ।

বিকাল ৫টায় জাঙ্গালিয়া, চরগোপালপুর ও আলীমাবাদ ইউনিয়নের ভাঙনকবলিত শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। এতে বক্তব্য রাখেন গ্রেফতারকৃত সোলাইমানের বাবা শাহে আলম খান, ফজলে রাব্বি খোকন, এস এম সোহেল রানা, ফয়সাল হোসেন, মাইদুল রাঢ়ী ও ভানু বেগম।

বক্তারা বলেন, “বিআইডব্লিউটিএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে বঙ্গ ড্রেজার লিমিটেড মাসকাটা নদীতে ড্রেজিং করছে। কিন্তু ভাঙনকবলিত এলাকায় অপরিকল্পিতভাবে খনন করায় নতুন করে তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে তিন ইউনিয়নের দুই-তৃতীয়াংশ এলাকা ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

তারা আরও বলেন, অবশিষ্ট অংশ রক্ষায় সরকার মিঠুয়া ও জাঙ্গালিয়া এলাকায় জিওব্যাগ ডাম্পিং করলেও ড্রেজারটি ইচ্ছেকৃতভাবে ভাঙনকোলে খনন করছে। প্রতিবাদ করায় উল্টো আমাদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ওই মামলায় সোলাইমানকে গ্রেফতার করা হয়েছে।

মানববন্ধনে ভাঙনকবলিতরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা বাঁচতে চাই। সঠিক তদন্ত করে আমাদের দায়মুক্তি দিন।

অন্যদিকে বঙ্গ ড্রেজার লিমিটেডের সাইট ইঞ্জিনিয়ার মোঃ বিদ্যা সাগর বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, গত ৩ মে রাত ৯টার দিকে পাতারহাট লঞ্চঘাট-ভোলা ভেদুরিয়া রুটে মাসকাটা নদীর মধ্যখানে ‘বঙ্গ পদ্মা’ ড্রেজারে কাজ চলাকালে হাতেম সিকদার, মনির সিকদার ওরফে লাল মিয়াসহ ১৩ জন এবং অজ্ঞাতনামা ১৫-২০ জন দা, লাঠি, লোহার রড নিয়ে হামলা চালায়।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা ড্রেজারের ব্রিজ রুমের গ্লাস, অপারেটিং চেয়ার, কন্ট্রোলিং বোর্ড ভাঙচুর করে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি করেছে। এসময় ড্রেজার অপারেটর আব্দুল করিমসহ ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় এবং সাইট ইঞ্জিনিয়ারকে হাজির না করলে জবাইয়ের হুমকি দেওয়া হয়।

মামলাটি দণ্ডবিধির ১৪৩, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩০৭, ৪২৭, ৩৪২, ৫০৬(২) ও ১১৪ ধারায় রুজু হয়েছে। মামলা নং-০৪, তারিখ-০৫/০৫/২০২৫।

ড্রেজার কর্তৃপক্ষের দাবি, আসামিরা দীর্ঘদিন ধরে সরকারি উন্নয়ন কাজে বাধা দিচ্ছিল এবং তারা উচ্ছৃঙ্খল প্রকৃতির।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন বলেন, “মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে যার সংশ্লিষ্টতা প্রমাণিত হবে তার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না, এটা নিশ্চিত করা হবে।

স্থানীয়রা হয়রানিমূলক মামলা থেকে দায়মুক্তি, গ্রেফতারকৃত সোলাইমানের নিঃশর্ত মুক্তি এবং মাসকাটা নদীতে অপরিকল্পিত ড্রেজিং বন্ধ করে ভাঙনরোধে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews