1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
মাস্ক না পরলে শতভাগ আক্রান্তের আশঙ্কা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

মাস্ক না পরলে শতভাগ আক্রান্তের আশঙ্কা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৫৬৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ
যারা সঠিকভাবে মাস্ক ব্যবহার করে না, তাদের মধ্যে কোভিড-১৯ আক্রান্তের ঝুঁকি আড়াই গুণ বেশি। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর গবেষণায় উঠে এসেছে এই তথ্য। এতে বলা হয়েছে, যারা বাসার বাইরে কখনো মাস্ক ব্যবহার করেন না, তাদের আক্রান্তের হার শতভাগ। আক্রান্তের আশঙ্কা হ্রাসের জন্য সঠিকভাবে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (ইউএস সিডিসি)-এর সহযোগিতায় পরিচালিত ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রামের শিক্ষার্থীরা দেশের কোভিড-১৯ বাড়ার কারণ নির্ণয়ে একটি গবেষণা পরিচালনা করে। গত ১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত এই গবেষণা পরিচালিত হয়। গবেষণায় দেশের ১৪৮ জন কোভিড-১৯ পজিটিভ রোগী এবং ২৪৫ জন সুস্থ অংশগ্রহণকারীর সাক্ষাৎকার গ্রহণ করা হয়। উপসর্গযুক্ত রোগীদের উপসর্গ শুরুর দিন থেকে এবং উপসর্গহীনদের নমুনা সংগ্রহের দিন থেকে আগের ১৪ দিনের সম্ভাব্য কারণসমূহ পর্যালোচনা করা হয়।

গবেষণায় বলা হয়েছে, সঠিকভাবে সব সময় মাস্ক ব্যবহার কোভিড-১৯ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। তাই আইইডিসিআর-এর পক্ষ থেকে জনস্বাস্থ্যগত বিধিনিষেধ চলাকালে এবং পরবর্তী সময়ে দেশের মানুষকে সঠিকভাবে মাস্ক পরার অনুরোধ করা হয়েছে।

আইইডিসিআর-এর পক্ষ থেকে বলা হয়েছে, বাড়ির বাইরে সব সময় সঠিকভাবে মাস্ক পরতে হবে। আশঙ্কাযুক্ত কোভিড-১৯ রোগীর সেবা করার সময় সুস্থ ব্যক্তিকে মাস্ক ব্যবহার করতে হবে। হাঁচি ও কাশি হলে বাড়ির ভেতরে ও বাইরে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার শেষে অবশ্যই সঠিক নিয়ম মেনে ঢাকনা যুক্ত ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া উচিত। এ ছাড়া মাস্ক ব্যবহারের আগে সাবান-পানি দিয়ে অথবা অ্যালকোহলের তৈরি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে। মাস্ক দিয়ে মুখ ও নাক ভালোভাবে ঢেকে ফেলতে হবে এবং মাস্ক ও মুখের মধ্যে যেন কোনো ফাকা না-থাকে, সেটা নিশ্চিত করতে হবে। মাস্ক খোলার সময় মাস্কের ফিতা ধরে খুলতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews