1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

  • আপডেট সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪১১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেক্সঃ

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় জোরপূর্বক হাত-পা ও মুখ বেঁধে বাড়ির পাশের বাগানে নিয়ে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেছে ৫ যুবক। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর রাত ৩টায় পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে আটক করে। তবে এই ঘটনার সাথে জড়িত অপর ৪ আসামিকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। এর আগে সোমবার (২৫ অক্টোবর) রাতে ওই গৃহবধূ বাদী হয়ে ৫ জনকে আসামি করে মনপুরা থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২৪ অক্টোবর) রাতে দুই শিশু সন্তানকে নিয়ে ওই গৃহবধূ উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৫নং ওয়ার্ডে নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। রাত ১১টার দিকে নারী কণ্ঠে ওই গৃহবধুর নাম ধরে একাধিকবার ডাক দিলে ঘরের দরজা খুলার সাথে সাথে মো. শিপন, মো. বেল্লাল, মো. হেলাল, মো. ইউসুফ, মো. সেলিম মেকার ওই গৃহবধূর হাত, পা ও মুখ বেঁধে ফেলে পাশের বাগানে নিয়ে শারীরিক নির্যাতনসহ ধর্ষণ করে চলে যায়। পরে রাত ১টায় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে মনপুরা হাসপাতালে ভর্তি করে। সোমবার বিকেলে চিকিৎসাধীন থাকা নির্যাতিত ওই গৃহবধূর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে ঘটনার দিন ওই গৃহবধূর স্বামী সাগরে মাছ ধরতে যাওয়ায় বাড়িতে ছিলেন না। ঘটনা শুনে সোমবার স্বামী বাড়িতে আসলে ওই গৃহবধূ রাতে বাদী হয়ে ৫ জনকে আসামি করে মনপুরা থানায় মামলা করেন।
আটককৃত প্রধান আসামি হলেন: উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৫নং ওয়ার্ডের বাসিন্দা কাইয়ুম হাওলাদারের ছেলে মো. শিপন ওরপে আলাউদ্দিন (৩৫)। মামলার অপর পলাতক ৪ আসামি হলেন: মো. বেল্লাল মেকার, মো. হেলাল, মো. ইউসুফ দালাল, মো. সেলিম মেকার। এদের সবার বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে।

এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ জানান, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। প্রধান আসামিকে আটক করা হয়েছে। অপর ৪ আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews