1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
ভালোবাসা দিবস বর্জন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চিরকুমার সংঘের মিছিল - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ।
সংবাদ শিরনাম :

ভালোবাসা দিবস বর্জন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চিরকুমার সংঘের মিছিল

  • আপডেট সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

ভালোবাসা দিবস বর্জন করে মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন নিখিল বাংলা চির কুমার সংঘ। তারা এই দিবস পালনের নামে নোংরামি বন্ধের দাবি জানিয়েছেন তারা। এদিকে পহেলা বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবসে বরিশালে সোমবার দিনের প্রথমভাগে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও উচ্ছ্বাসের কমতি ছিলো না তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের প্রকৃতিপ্রেমীদের মাঝে। তবে বিকেলে বসন্ত উৎসবের আয়োজন করেছে উদীচী এবং বরিশাল নাটক নামে দুটি সংগঠন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে চিরকুমার সংঘের ব্যানারে একটি মিছিল শুরু হয়। একদল তরুণের অংশগ্রহণে মিছিলটি বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে সংলগ্ন হিরণ পয়েন্টে গিয়ে শেষ হয়। ‘নিজ সঙ্গে স্বর্গ বাস, বিয়ে করলে সর্বনাশ’, ‘এক একটি কাপল ধরো, কাপল ধরে সিঙ্গেল করো’ শ্লোগান দেয়া হয় মিছিলে।

মিছিল শেষে চিরকুমার সংঘের সভাপতি রাকিব হোসেন বলেন, ‌‘তারা পুঁজিবাদী প্রেমের বিপক্ষে। যারা প্রেমের নামে ছলনা করে, মানুষের জীবন নষ্ট করে, নোংরামি করে তাদের বিপক্ষে চিরকুমার সংঘ। ভারতের সাবেক রাষ্ট্রপতি ড. এ পি জে আব্দুল কালাম, অ্যালফ্রেড নোবেলসহ অনেকেই ছিলেন চির কুমার। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চিরকুমার থাকার কারণেই নিজেকে দেশ ও জাতির কল্যাণে কাজ লাগাতে পেরেছেন। এসব কারণেই তারা চিরকুমার থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিকে বরিশালে বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা বসন্ত উদযাপনে উচ্ছ্বাসের কমতি ছিলো না নতুন প্রজন্মের মাঝে। তারা সেঁজেগুজে প্রিয়জন, বন্ধু-বান্ধবসহ পরিবার নিয়ে ঘুরে বেড়িয়েছেন। করেছেন আনন্দ। একে অপরকে ফুল দিয়ে ভালোবাসা দিবস উদযাপন করেন তারা। ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন উপলক্ষে নগরীর ফুলের দোকানগুলোতে ছিলো বাড়তি ভিড়। তবে একই দিনে বিশেষ দুটি দিবস হওয়ায় সার্বিকভাবে ফুলের বেচাকেনা কম হয়েছে বলে দাবি করেন ফুল দোকানিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews