1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
ব‌রিশাল কেন্দ্রীয় বাস টা‌র্মিনালে ভ্রাম্যমাণ আদালতে ৬০ হাজার টাকা জ‌রিমানা। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার।
সংবাদ শিরনাম :

ব‌রিশাল কেন্দ্রীয় বাস টা‌র্মিনালে ভ্রাম্যমাণ আদালতে ৬০ হাজার টাকা জ‌রিমানা।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক //

আজ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপু‌রে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় এর নেতৃত্বে ব‌রিশাল কেন্দ্রীয় বাস টা‌র্মিনাল নথুল্লাবাদে সরকার নিধারিত ভাড়া ও ভাড়ার মূল্য তালিকা প্রদশর্ন না করার অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

নথুল্লাবা‌দের বাস টা‌র্মিনা‌লের কাউন্টারগু‌লো‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে ভাড়ার মূল‌্য তা‌লিকা না থাকা ও তে‌লের দাম কমার পরও আ‌গের ভাড়া যাত্রী‌দের কাছ থে‌কে আদায় করায় ই‌লিশ প‌রিবহন, হাওলাদার প‌রিবহন, গ্রীন লাইন প‌রিবহন, সাকুরা প‌রিবহন, শ‌্যামলী প‌রিবহন ও ‌গো‌ল্ডেন লাইন প‌রিবহন‌কে ১০ হাজার টাকা ক‌রে মোট ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় বলেন, সকল প‌রিবহন কাউন্টারগু‌লো‌কে সতর্ক করা হ‌য়েছে। জনস্বা‌র্থে এই অ‌ভিযান অব‌্যহত থাক‌বে।

অ‌ভিযা‌নে বিআরটিএর ইন্স‌পেক্টর ইকবাল মাহামুদ প্রসিকিউশন প্রদান করেন। এছাড়াও আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন র‌্যাব ৮ এর এক‌টি টিম।

এদিকে সকাল থেকে চরকাউয়া বাস টা‌র্মিনাল সমিতি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসলে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় বিকাল ৫ টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় ঘটনাস্থল পরিদর্শন করেন এসময় বাস মালিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম ছবিসহ বাস মালিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিতি ছিলেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম বাস মালিক সমিতির সদস্যদের সাথে কথা বলে জনস্বার্থে যাত্রীদের কথা বিবেচনা করে বাস সার্ভিস চালু করার আহবান জানান। তার এই আহবানে সারা দিয় চরকাউয়া বাস মালিক সমিতি বাস সার্ভিস চালু করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews