1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বোয়ালখালীতে বিএনপির নেতাকর্মীদের পুলিশি ধাওয়া, আহত-৬ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নোটিশ :
সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার।
সংবাদ শিরনাম :

বোয়ালখালীতে বিএনপির নেতাকর্মীদের পুলিশি ধাওয়া, আহত-৬

  • আপডেট সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৯২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে মহান স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুলে দেওয়ার সময় লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে বিএনপির একাংশের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় অন্তত: ৬ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৬ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

তবে বিএনপির শীর্ষ নেতারা স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন। আহত এসএম ইকবাল (৪৫), মো.লিমন (১৪), এমএন করিম (৪০), আমিনুল হক, ইসমাইল (৬০) ও তাহসিন (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল তিনটার দিকে নগর বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হকের নেতৃত্বে বিএনপির একটি মিছিল উপজেলা পরিষদের সামনে পৌঁছালে পুলিশ নেতৃবৃন্দকে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশের সুযোগ দিলেও বাকিদের বাধা দেয়। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে লাঠিচার্জ শুরু করেন। এতে ছত্রভঙ্গ হয়ে পড়ে নেতাকর্মীরা। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে বিএনপি নেতা মোস্তাক আহম্মদ খান, ইসহাক চৌধুরী ও নুরুন্নবী চৌধুরীর নেতৃত্বে আরেকটি মিছিল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নগর বিএনপি নেতা এরশাদ উল্লাহ বলেন, ‘আজকে মহান জাতীয় দিবস। বাংলাদেশের ১৮ কোটি জনগণের অধিকার রয়েছে শহীদদের সম্মান জানানোর। পুলিশের দায়িত্ব হচ্ছে কোনো ধরণের বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা। কিন্তু তারা তা না করে হঠাৎ পেছন থেকে চড়াও হয়ে লাঠিচার্জ শুরু করে আমাদের ১০-১২ জন নেতাকর্মীকে আহত করেছে। অথচ আমরা শান্তিপূর্ণভাবে ফুল দিতে গিয়েছিলাম স্মৃতিসৌধে।’

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিমের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্ঠা করলে ও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews