চট্টগ্রামের বোয়ালখালীতে নুর মোহাম্মদ (২২) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার (১৪ আগষ্ট) সন্ধ্যায় এ লাশ উদ্ধার করা হয় ।
নিহত নুর মোহাম্মদ বোয়ালখালী পৌরভার ২নং ওয়ার্ড উত্তর গোমদন্ডীর আব্বাস আলী চৌকিদারের বাড়ীর হামিদুল হকের পুত্র । নুর মোহাম্মদ উপজেলার শাকপুরা হাজী নুরুল হক ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র ।
তার বড় ভাই মীর হোসেন জানান, চাকরি থেকে আসার পর নুর মোহাম্মদকে না দেখে অনেক খোজাঁখুজি করি,পরে তার ঘরে গিয়ে দরজা বন্ধ এবং ভিতর থেকে আটকানো দেখতে পাই।
অনেকক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায়। দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই, উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে নুর মোহাম্মদকে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক ডা: সাবরিনা আকতার ।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল করিম জানান, লাশটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply