1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বাস ও লঞ্চের একচেটিয়াভাবে বর্ধিত ভাড়া বাতিল ও চলমান ভাড়া নৈরাজ্য বন্ধের দাবি - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ডাকাতদের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক বড় ভাই মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক শাহিন রাড়ীর মুক্তির দাবীতে মানববন্ধন। কাজিরহাট প্রবাসীর ঘরে,, সিদ,কেটে চুরি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি। আইনশৃঙ্খলার অবনতি। পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩
সংবাদ শিরনাম :

বাস ও লঞ্চের একচেটিয়াভাবে বর্ধিত ভাড়া বাতিল ও চলমান ভাড়া নৈরাজ্য বন্ধের দাবি

  • আপডেট সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৭৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

বাস ও লঞ্চের মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়ের অবৈধ সুবিধা দিতে সরকার রাতের আধারে অবৈধভাবে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
তাই জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে পরিবহণ মালিকরা দেশবাসীকে পরিবহণ ধর্মঘটের নামে জিম্মি করে ভাড়া বৃদ্ধির নাটক মঞ্চস্থ করে। পরে সরকারের সাথে রুদ্ধদ্বার বৈঠকে আতাঁতের মধ্যে দিয়ে ভুয়া অযৌক্তিক একটি ব্যয় বিশ্লেষণ নাটক দেখিয়ে একচেটিয়া ভাবে মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী ভাড়া বৃদ্ধি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, সরকার যে হারে ভাড়া বাড়িয়েছেন মালিকরা এখন তার কয়েক গুণ বাড়তি ভাড়া আদায় করছে। এতে দেশের সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। এহেন অন্যায় ও অন্যায্যভাবে বাড়ানো বাস ও লঞ্চের ভাড়া বাতিলের দাবি জানান তিনি।
আজ (১২ নভেম্বর) শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত যাত্রী স্বার্থ জলাঞ্জলি দিয়ে মালিক শ্রমিক ও সরকার মিলেমিশে একচেটিয়াভাবে গণপরিবহণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ প্রতিবাদ সভায় তিনি ঢাকা ও চট্টগ্রাম মহানগরের আলাদা আলাদা ভাড়া নির্ধারণ, পুরনো গাড়ি ও নতুন গাড়ির আলাদা আলাদা ভাড়া নির্ধারণের পাশাপাশি ভাড়া নির্ধারণের নানা অযৌক্তিক দিক তুলে ধরার পাশাপাশি দুরত্ব জালিয়াতি ও ভাড়ার তালিকা জালিয়াতিসহ ভাড়া নির্ধারণের নানা অনিয়মের চিত্র তুলে ধরেন। এসব অনিয়ম বন্ধ করে মালিক শ্রমিকদের সংখ্যানুপাতে যাত্রী সাধারণের প্রতিনিধি নিয়ে গণপরিবহণের ভাড়া নির্ধারণ কমিটি পুনঃগঠনের দাবি করেন।

সভায় বলা হয় ২০১৬ সালে তেলের মূল্য প্রতি লিটারে ৩ টাকা কমানো হলে বাসের ভাড়া কমানো হয় প্রতি কিলোমিটারে ৩ পয়সা। আর বাসের ভাড়া বাড়ানোর ক্ষেত্রে বাড়ানো হয়েছে ২৭ শতাংশ, লঞ্চে ৩৫ শতাংশ। তারা প্রতি লিটারে ১৫ টাকা তেলের মূল্য বৃদ্ধি অনুপাতে প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর দাবি জানান। সভায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে সারা দেশে গণপরিবহণগুলোতে চলমান ভাড়া নৈরাজ্য বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানান।

সভায় সংগঠনের সভাপতি সৈয়দ মোকতার উদ্দীনের সভাপতিত্বে এই প্রতিবাদ সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ। এতে বক্তব্য রাখেন ন্যাপ সাংগঠনিক সম্পাদক মিটুল দাশগুপ্ত, মহানগর জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুল্লাহ সাইফু, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক মো: জাফর ইকবাল, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, পরিবেশবিদ নেছার আহমদ খান, যাত্রী কল্যাণ সমিতির চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি ওসমান জাহাঙ্গীর, প্রচার সম্পাদক মোঃ সোহেল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুল আমিন, মো: জাহিদুল ইসলাম, আবুল কালাম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews