1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাড়ির সামনে দুই গ্রুপের সংঘর্ষ ও ভাংচুর; আহত ১। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাড়ির সামনে দুই গ্রুপের সংঘর্ষ ও ভাংচুর; আহত ১।

  • আপডেট সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৪৩৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেক্সঃ

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামিম – এমপি’র বরিশালের বাড়ির সামনে দুই গ্রুপের মধ্যে হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় প্রতিমন্ত্রী অনুসারী এক যুবকলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করেছেন অপরপক্ষ। পাশাপাশি প্রতিমন্ত্রীর বাড়ির প্রধান ফটকে লাথি, চেয়ার ভাংচুর এবং ব্যানার ছিঁড়ে ফেলেন তারা।
সংঘর্ষে আহত মো. আনিস (৩০) নামের ওই যুবলীগ কর্মীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে নগরীর নবগ্রাম রোডে প্রতিমন্ত্রীর ‘বেগম ভিলা’ নামক বাসভবনের সামনে এই হামলা এবং সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে নগরীর বটতলা থেকে চৌমাথা এলাকা পর্যন্ত নবগ্রাম সড়কের যানবাহন চলাচল ব্যহত হয়। সৃষ্টি হয় যানজটের। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী একাধিক দলীয় সূত্র থেকে জানিয়েছে, ‘সন্ধ্যার দিকে প্রতিমন্ত্রীর বাসার সামনে ছাত্রলীগের এক কর্মী দাঁড়িয়ে ধুমপান করছিলেন। বিষয়টি লক্ষ্য করে তাকে নিষেধ করেন যুবলীগ কর্মী আনিস। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় ওই ছাত্রলীগ কর্মী যুবলীগের আনিসের ওপর হামলা করেন। পরবর্তীতে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, চেয়ার ভাংচুর এবং বাড়ির সামনে সাঁটানো ব্যানার ছিঁড়ে ফেলেন দুই পক্ষের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী একাধিক নেতাকর্মী দাবি করেছেন, প্রতিমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে ধুমপান করা ছাত্রলীগ কর্মী মহানগর ছাত্রলীগ নেতা মাহাদুর রহমান মাহাদের অনুসারী। অন্যদিকে আহত আনিস মহানগর যুবলীগ নেতা মোস্তাফিজ রানার অনুসারী।
মোস্তাফিজু রানা সাংবাদিকদের জানিয়েছে, ‘দলীয় কর্মীদের মধ্যে সামান্য বিষয় নিয়ে একটু মারামারি হয়েছে। বিষয়টি খুব দ্রুতই সমাধান করা হচ্ছে। মন্ত্রী মহোদয় বর্তমানে বরিশালে নেই। তবে এই ঘটনা যেন আর দীর্ঘায়িত না হয় সে ব্যাপারে সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ রাজনৈতিক সহোচর বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। বিষয়টি পরে শুনেছি। এখানে রাজনৈতিক কোন বিরোধ বা অভ্যন্তরীণ কোন্দল নয়। এটি স্থানীয় বিরোধ। এক যুবক স্থানীয় এক সিনিয়র লোকের সামনে দাঁড়িয়ে ধুমপান করছিলো। এ নিয়েই তাদের মধ্যে কথা কাটাকাটি‘র এক পর্যায় মারামারি হয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘সন্ধ্যায় মন্ত্রী মহোদায়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কি নিয়ে এই ঘটনা ঘটেছে সেটা তারা কোন পক্ষই বলছে না। আমরা সেখানকার সিনিয়র নেতাদের সাথেও কথা বলেছি। তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। তবে এই ঘটনায় একজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews