অদ্য ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় হিজলা প্রেসক্লাবের সভাকক্ষে এই জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন হিজলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ও মাই টিভি হিজলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন , প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুমনুর রহমান সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হিজলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রেমজী লাল দাস, প্রতিষ্ঠাতা সদস্য নুরুল আলম রাজু, সহ-সভাপতি নাসির উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল হক সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক ভূইয়া, দপ্তর সম্পাদক আলহাজ্ব, সদস্য কাজী নজরুল, ফখরউদ্দিন ফোরকান, হিজলা রিপোটার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মিলন সরদার।
উপস্থিত ছিলেন আজকের পত্রিকার প্রতিনিধি সেলিম রাড়ী, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি পলাশ দাস, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি আতিকুর রহমান মুন্না, দৈনিক আজকের বার্তা হুমায়ুন কবির, দৈনিক সংবাদ সকাল দুলাল সরদার, দৈনিক খোলা কাগজ মিজানুর রহমান, দৈনিক তারুন্যের বার্তা রিপন মোল্লা, দৈনিক মুখপত্র মো: আরমান, দৈনিক একুশের সময় নোমান হোসেন, ওয়েবনিউজ২৪ডটকম নোমানুর রহমান, ডিবিসি বাংলা টিভি ইউছুব আলী জুলহাস প্রমূখ।
বক্তারা প্রেসক্লাবের ভোটার তালিকা হালনাগার করে সুষ্ঠু নির্বাচন, সাংবাদিকদের দ্বিধা বিভক্তির ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে কলম যোদ্ধার নানা বিষয়ে আলোকপাত করেন।
দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন, তাই প্রত্যেক সাংবাদিকের সঠিক তথ্য সংগ্রহের মধ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য উদার্র্থ আহবান জানিয়ে বলেন ঐতিহ্যবাহী হিজলা প্রেসক্লাবের সুনাম খুন্ন করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে এ ব্যপারে সকলকে সজাগ থাকতে হবে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply