1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
ববি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ।
সংবাদ শিরনাম :

ববি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৩১৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার স্বামীকে মারধরের ঘটনায় অভিযুক্ত জাহিদ হোসেন জয়কে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ জানুয়ারি) রাত ১০টায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দবাজার এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার স্বামীকে মারধরের ঘটনার মামলায় জয়কে গ্রেফতার করা হয়েছে। জয় এ মামলার প্রধান আসামি।

বরিশাল বিশ্ববদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এলাকায় ন্যাক্কারজনক ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রধান অভিযুক্ত গ্রেফতার হয়েছে। এতে আমরা খুশি। ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববদ্যালয় সংলগ্ন আনন্দবাজারে এক ছাত্রী ও তার স্বামীকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় জাহিদ হোসেন জয় ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল আলম লিটনসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে। পরে বিশ্ববদ্যালয় শিক্ষার্থীরা জয় ও লিটনের বাড়ি-ঘর ভাঙচুর এবং লিটনের বৃদ্ধ বাবা-মাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

ভাঙচুর করা হয় শেখ রাসেল পাঠাগারও। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগ ওঠে শিক্ষার্থীদের বিরুদ্ধে। ভাঙচুরের পর শিক্ষার্থীরা ঢাকা-পটুয়াখালী মহাসড়ক বন্ধ করে দেয়। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে একঘণ্টা পর সড়ক অবরোধ থেকে সরে যায় শিক্ষার্থীরা এবং জয় ও লিটনকে গ্রেফতারের জন্য আলটিমেটাম দেওয়া হয়। রাতেই ৬ জনকে আসামি করে মামলা করে করেন ওই ছাত্রীর স্বামী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews