
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান।
আজ সকাল ১১ টায় পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ের প্রকৌশলীদের নিয়ে পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করলেন তিনি।
উল্লেখ্য যে, স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে শুরু করে এ যাবৎ কাল পর্যন্ত মেহেন্দিগঞ্জের প্রাণকেন্দ্র হিসেবে পাতারহাট বন্দর দেশব্যাপী পরিচিত। এক সময়ে এই পাতারহাট বন্দর ছিল সুপারি মরিচ এবং হোগলা পাতা সহ গাছচিরা কাঠের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যবসায়িকভাবে প্রতিদিন প্রায় কোটি কোটি টাকা লেনদেন হওয়া পাতারহাট বন্দর শুধুমাত্র এই একটি খালের জন্য আজ মৃতপ্রায় বন্দর হিসেবে পরিচিতি পাচ্ছে। আর এই পাতারহাট বন্দরে প্রবেশের একমাত্র রাস্তা ছিল নৌপথ। মাছকাটা নদীর স্টিমারঘাট হয়ে বন্দরে প্রবেশের একমাত্র খালটি এখন দখলদারদের কাছে জিম্মি। স্থানীয় প্রভাবশালী অসাধু কতিপয় ব্যাক্তি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ খালের ২পাশকে এমন ভাবে দখল করে স্থাপনা নির্মাণ করেছেন যে, ছোট একটি স্পিডবোর্ড কিংবা ইঞ্জিন চালিত ট্রলার শুষ্ক মৌসুমে এই খালে স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারে না।
চলমান এই অবস্থা থেকে উত্তরণের জন্য স্থানীয় সাংসদ ও নৌপরিবহন ও সড়ক বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান খালটি পুনঃখনন এবং খালের দুপাশে ওয়াকওয়ে নির্মাণের প্রক্রিয়া গ্রহণ করেছেন। তার এই অংশ হিসেবে আজ পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে স্টিমারঘাট হয়ে পাতারহাট বন্দর ও বন্দর থেকে বাজিতখা নদী পর্যন্ত পরিদর্শন করেন।
এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply